এক্সপ্লোর

Khadyasathi Scheme Update: খাদ্যসাথীর উন্নত পরিষেবা পেতে করতেই হবে এই কাজ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ট্যুইট করেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর। যেখানে আধারের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ডের (Ration Card) কীভাবে লিঙ্ক করাবেন তা বলে দিয়েছে খাদ্য দফতর।

কলকাতা: রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের (Khadyasathi Scheme) উন্নত পরিষেবা পেতে সকল রেশন কার্ড হোল্ডারদের বার্তা দিল রাজ্য সরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ট্যুইট করেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর। যেখানে আধারের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ডের (Ration Card) কীভাবে লিঙ্ক করাবেন তা বলে দিয়েছে খাদ্য দফতর।

ট্যুইটে বলা হয়েছে, আধারের সঙ্গে রেশন কার্ড জুড়তে তিনটি জায়গায় গেলেই হবে কার্যসিদ্ধি।নিচে দেওয়া হল সেই জায়গাগুলির নাম। 

যেকোনও রেশনের দোকান: খাদ্য ও সরবরাহ দফতর থেকে বলা হয়েছে, যেকোনও রেশন দোকানে গেলেই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে পারবেন গ্রাহক।
যেকোনও বাংলা সহায়তা কেন্দ্র: রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড জুড়তে আপনাকে সাহায্য করবে 'বাংলা সহায়তা কেন্দ্র'। এই নির্দিষ্ট কেন্দ্রে গেলেই হবে মুশকিল আসান।
যেকোনও ফুড ইনস্পেক্টরের অফিস: ওপরের দুই জায়গার সঙ্গে আপনার কাজে আসতে পারে ফুড ইনস্পেক্টরের অফিস। আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে যেতে পারেন এই তৃতীয় বিকল্প স্থানে।

দফতরের তরফে আরও জানানো হয়েছে, যেকোনও অঞ্চলের রেশন কার্ড কাছের এই তিনটি জায়গা থেকে আধার লিঙ্ক করানোর সুবিধা পাবেন গ্রাহক। নতুন নিয়ম অনুসারে রেশন কার্ডের (Ration Card) সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর (Aadhaar Number) লিঙ্ক। তবে, তার জন্য যেতে হবে না নিজের জেলায়। পশ্চিমবঙ্গের যে কোনও প্রান্ত থেকেই এই কাজ করাতে পারবেন গ্রাহক। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিকানা যাই থাকুক না কেন, গ্রাহক যে কোনও জায়গা থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন। 

এখানেই শেষ হয়নি ট্যুইটের বক্তব্য। খাদ্য ও সরবরাহ দফতরের তরফে বলা হয়েছে, এই বিষয়ে আরও তথ্য বা কোনও অভিযোগ থাকলে ১৯৬৭ বা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ নম্বরে ফোন করে জানাতে পারবেন গ্রাহক।   

আরও পড়ুন : Aadhaar Card Update: জাল বিছিয়েছে প্রতারকরা ! কীভাবে গোপন করবেন নিজের আধার আইডি ?

আরও পড়ুন : UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি

আরও পড়ুন : Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, জেনে নিন এই পদ্ধতি

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget