এক্সপ্লোর

UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি

Aadhar Card Update: দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়।

নয়াদিল্লি: নাগরিকের বৈধ পরিচয়পত্র হওয়ায় আধার (Aadhar Card)  ছাড়া এগোয় না সরকারি কাজ। গাড়ির লোন থেকে পেনশন স্কিমে টাকা রাখতে গেলেও আজকাল আবশ্যিক আধারের নথি। দেশের বাস্তব পরস্থিতি বলছে, আধার কার্ড (Aadhar Card) ছাড়া সম্ভব নয় এই ১০টা কাজ।

১ সবকিছুতেই প্রামাণ্য পরিচয়পত্র
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক। তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।

২ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাধ্যতামূলক আধার কার্ড
এখন দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন-JEE, NEET ইত্যাদিতে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। এই কার্ড না থাকলে পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার্থী। 

৩ ব্যাঙ্কের পরিষেবা
দেশের যেকোনও ধরনের ব্যাঙ্কিং পরিষেবা পেতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহকের কাছে থাকতেই হবে আধারের নম্বর। অন্যথায় অ্যাকাউন্ট খুলতে পারবেন না তিনি।

৪ রান্নার গ্যাস
Liquefied Petroleum Gas (LPG)সিলিন্ডার পেতে গ্রাহকের কাছে আধার নম্বর থাকতেই হবে।আধার নম্বর না থাকলে বুক করতে পারবেন না রান্নার গ্যাসের সিলিন্ডার। কারণ আধার কার্ড থেকে আপনার ঠিকানা ও পরিচয়পত্র নেবে পেট্রোলিয়াম কোম্পানিগুলি।

৫ পেনশন স্কিমের ক্ষেত্রে
কোনও ধরনের পেনশন স্কিমে টাকা রাখতে গেলে গ্রাহকের কাছে আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক।এই কার্ডের নথি দেখিয়েই বিভিন্ন প্রকল্পে নগদ জমা রাখতে পারেন গ্রাহক।

৬ রেশনের দোকানে
সরকারি ভর্তুকিতে গণবণ্টন পরিষেবার মাধ্যমে খাদ্যশ্যস্য পেতে হলে রেশন কার্ডের সঙ্গে ব্যক্তির কাছে অবশ্যই থাকতে হবে আধার কার্ড। 

৭ প্রভিডেন্ট ফান্ড PF
প্রভিডেন্ট ফান্ডের পুরোপুরি সুবিধা পেতে ইপিএফও-র সদস্যকে আধার কার্ডের সঙ্গে পিএফ জুড়তে বলা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই এই কাজ করতে হবে গ্রাহককে।   

৮ নন রেসিডেন্ট ইন্ডিয়ান NRI-দের জন্য
আপনি যদি এনআরআই হয়েও কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার কাছে অবশ্যই আধার কার্ড থাকতে হবে।

৯ PAN কার্ড
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে আপনার প্যান কার্ড ইনভ্যালিড হয়ে যাবে। ইতিমধ্যেই বহুবার প্যানের সঙ্গে আধার কার্ড জুড়তে বলেছে সরকার।

১০ বিদেশে ভ্রমণ
আপনি ভারতীয় হয়ে বিদেশ ভ্রমণ করতে চাইলে অবশ্যই আধার কার্ড থাকাটা জরুরি। কারণ আধার কার্ড না থাকলে পাসপোর্ট পাবেন না আপনি। আর পাসপোর্ট না হলে বিদেশ ভ্রমণ সম্ভব নয়।

আরও পড়ুন : Aadhaar Card Update: আধার নিয়ে মিথ্যে বলছে না তো ? কীভাবে যাচাই করবেন পরিচারক, ড্রাইভার, ভাড়াটিয়ার কার্ড ?

আরও পড়ুন : Aadhaar Update: আধারের তথ্য প্রকাশ্যে আনলে সাজা, কোম্পানি-শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সতর্ক করল সরকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi on NEET: ‘মেয়ের মৃত্য়ুতে শোকস্তব্ধ পরিবার, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন’? লোকসভায় গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গাঁধী
‘মেয়ের মৃত্য়ুতে শোকস্তব্ধ পরিবার, আর আপনারা ধর্মেন্দ্র প্রধানকে জয়ধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছেন’? লোকসভায় গর্জে উঠলেন প্রিয়ঙ্কা গাঁধী
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
NDA NCPI Meet: “অনেক কিছু শিখতে পারলাম..”, NDA-র বৈঠক থেকে বেরিয়ে সায়নী ঘোষ বললেন..
“অনেক কিছু শিখতে পারলাম..”, NDA-র বৈঠক থেকে বেরিয়ে সায়নী ঘোষ বললেন..
Nitin Gadkari: E20 Petrol নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, এবার নীতিন গড়করিকে নিয়ে বড় নির্দেশ বম্বে হাইকোর্টের
E20 Petrol নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, এবার নীতিন গড়করিকে নিয়ে বড় নির্দেশ বম্বে হাইকোর্টের

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget