এক্সপ্লোর

Kolkata News: মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরপরই হকার ইস্যুতে তৎপর প্রশাসন

Hawker Issue: হকার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার পরেই নড়েচড়ে বসল প্রশাসন। কলকাতা পুলিশকে দেখা গেল হাতিবাগানে যে দোকানদাররা রাস্তার জায়গা জবরদখল করেছে তাদের সরিয়ে দিতে।

কলকাতা: লোকসভা ভোটে কলকাতা সহ রাজ্যের একাধিক পুরসভা এলাকায় খারাপ ফল হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC)। এর জেরে সোমবার নবান্নের সভাঘরে বিভিন্ন পুরসভার আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই বৈঠকে পুর পরিষেবা নিয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। নাগরিকদের কেন ঠিকঠাক পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়ে একাধিক প্রশ্ন করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যারা তাঁর কথা শুনবে না তাদের দূর করার দেন হুঁশিয়ারি। 

বৈঠকে গড়িয়াহাট ও হাতিবাগানের কথা উল্লেখ করে কলকাতা পুরসভাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। কেন রাস্তার ফুটপাথ পুরোপুরি দখল করে সাধারণ মানুষের অসুবিধা করা হচ্ছে তা জানতে চান। এর জন্য টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। অবিলম্বে ফুটপাথ থেকে হকারদের সরানোর ব্যবস্থা করার জন্য তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: Britannia: তারাতলায় বন্ধ ব্রিটানিয়া কোম্পানির কারখানা, কর্মহীন একাধিক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন ও কলকাতা পুলিশ। সোমবার সন্ধ্যায় দেখা যায়, সেক্টর ফাইভ এলাকায় রাস্তার ফুটপাথ দখল করে তৈরি দোকান সরানোর জন্য হকারদের সঙ্গে কথা বলা হচ্ছে প্রশাসনের তরফে। একই দৃশ্য চোখে পড়ে সল্টলেকের ওয়েবেল এলাকায়। দেখা যায়, ফুটপাথ দখলের পর রাস্তার পাঁচ ফুট এলাকা জবরদখল করে দোকান করার জন্য হকারদের সেগুলি সরিয়ে নিতে বলা হচ্ছে। 

হাতিবাগানে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভপ্রকাশের পরেই তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ। হাতিবাগানে রাস্তার ওপর পাঁচ ফুট এলাকা দখল করে তৈরি করা দোকানগুলিকে গুটিয়ে ফেলার নির্দেশ দিতে দেখা যায় তাদের। 

সোমবার দুপুরে নবান্নের সভাঘরে বৈঠকের সময় গড়িয়াহাট ও হাতিবাগানের কথা উল্লেখ করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, " রাস্তায় ময়লা ফেলে চারিদিক নোংরা করে রেখেছে। সাধারণ মানুষের অসুবিধা করে কেউ কেউ রাস্তা জবরদখল করিয়ে টাকা নিচ্ছে। এই সমস্ত চলতে পারে না। অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। না হলে যাদের জন্য এসব হচ্ছে তাদের ভোটে দাঁড়াতে দেব না।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যের হাতে ফেরানো হোক মেডিক্যাল এন্ট্রাস! মোদিকে চিঠি দিয়ে দাবি মমতার

 

সেরা শিরোনাম

BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?

ভিডিও

TMC News:
Samik Bhattacharya: এঁদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না : শমীক
Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget