এক্সপ্লোর

Samik Bhattacharya: " পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের

Samik Bhattacharya On BJP: ফের একবার নাম না করে সিন্ডিকেট ও তোলাবাজির বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশকে বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: শনিবারের পর রবিবার। ফের একবার নাম না করে সিন্ডিকেট ও তোলাবাজির বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশকে বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। হুঁশিয়ারি দিলেন এসব করলে পার্টি রেয়াত করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন রাজ্য বিজেপির সভাপতিকে বারবার একই বার্তা দিতে হচ্ছে? এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। 

আরও পড়ুন, আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?

পর্যবেক্ষকদের মতে, এসবের লাগামছাড়া বাড়বাড়ন্ত থেকে মুক্তি পেতেই রাজ্য়ে পরিবর্তন করেছে পশ্চিমবঙ্গবাসী। কিন্তু, বিজেপি সরকার আসার পরেও কি সেই ছবিটা পাল্টায়নি? প্রশ্নটা উঠছে, কারণ এনিয়ে দলীয় নেতা-কর্মীদের একাংশের উদ্দেশে ফের সতর্কবার্তা দিতে শোনা গেল খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, সে পুলিশই হোক, আর সে বিজেপির কোনও নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে। এটা প্রথমবার নয়। শনিবারও এক অনুষ্ঠান থেকেও তাঁর গলায় শোনা গেছিল কার্যত একই সুর।   

 শমীক ভট্টাচার্য বলেন, এখন যে কোনও জায়গায় কোম্পানি খুলতে গেলে আপনি নিজেই নিজের ইট কিনতে পারবেন। সিমেন্ট কিনতে পারবেন। বালি কিনতে পারবেন। কেউ যদি যায়, ফোন করার ব্যবস্থা আছে, ফোন করবেন। দেখবেন হয় সে সেখান থেকে চলে গেছে। নাহলে লকআপের ভিতরে ঢুকে গেছে। এই ব্যবস্থা আমরা অন্তত করতে পেরেছি। যদি সর্বত্র করতে পারা গেছে, একথা বললে মিথ্যাচার করা হবে। 'এই প্রেক্ষাপটে তৃণমূলের প্রশ্ন, তাহলে কি শমীক ভট্টাচার্য ঘুরিয়ে মেনে নিচ্ছেন, যে সিন্ডিকেট, তোলাবাজি, এসব এখনও বন্ধ হয়নি?('কালীঘাট-তৃণমূল') বেলেঘাটা  বিধায়ক কুণাল ঘোষ বলেন, শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি। একটা দলের রাজ্য সভাপতিকে দলটা ২ মাস হয়েছে সরকারে এসেছে, বলতে হচ্ছে এইভাবে তোলাবাজি চলবে না। প্রমাণিত হয়ে যাচ্ছে এই তোলাবাজি বলুন, এই ধরনের ভাইরাসে এই ২ মাসের সরকারের নেতৃত্বাধীন বিজেপিটাও ভরপুর আক্রান্ত। 

 রাজনৈতিক পালাবদলের পর, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়-সহ একাধিক তৃণমূল নেতার দিকে ডিম ছোড়ার ঘটনা দেখা গেছে। সেকথা মনে করিয়েও সতর্ক করে দিয়েছেন বিজেপির রাজ্য় সভাপতি। শমীক ভট্টাচার্য বলেন, এই অত্যাচার ভুলে যাবেন না। এই অত্যাচারীদের যদি ভুলে যান, তাহলে ডিম, ডিম যেদিকে পড়ছে, সেটা অন্যদিকে ঘুরতে কিন্তু বেশি সময় লাগবে না। ('কালীঘাট-তৃণমূল') শ্রীরামপুর সাংসদ বলেন, উনি ডিম থেরাপির বিরুদ্ধে বলেন, ওনার মুখ্যমন্ত্রী ডিম থেরাপির হয়ে বলেন। ওনাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ডিম থেরাপির পক্ষে বলেন। কেন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বহিষ্কার করলেন না। ওনার হিম্মত আছে? 
 
সম্প্রতি তৃণমূলের তিনজন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। এদিন সেই প্রসঙ্গেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন শমীক ভট্টাচার্য।যার জেরে প্রশ্ন উঠেছিল, বিজেপির তৃণমূলীকরণ শুরু হয়ে গেল কিনা? এই প্রেক্ষাপটে তৃণমূল ছেড়ে আসাদের দলে নেওয়া নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন তিনি।বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন , আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। আমাকে কেউ কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন মানে তৃণমূলের ওপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে, আগের দিন পর্যন্ত আমাদের সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে, কিন্তু এই ধরনের কাজের মধ্যেও নিপুণতা চাই। জুতোগুলো সব দেখলাম সব নতুন। সব মিলিয়ে রাজ্য়ে নতুন সরকার আসার পরও পুরনো ইস্য়ুতে চাপানউতোর চলছেই।

সেরা শিরোনাম

CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget