Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
West Bengal Weather Update : আজ কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD

কলকাতা: সোমবারের সকালে গুমোট ভাব, আর্দ্রতাজনিত অস্বস্তি ফের বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে রাজ্যের জেলায় জেলায়।হাওয়া অফিস বলেছে, এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। অপরদিকে, উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন,"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে নিম্নচাপের উপর দিয়ে ডালটনগঞ্জ এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব ভারতের মনিপুর পর্যন্ত বিস্তৃত।রাজস্থান থেকে উত্তরবঙ্গ ও সিকিম পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়।দক্ষিণবঙ্গে আজ ও কাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা। পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।বুধবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা তিন জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান জেলাতে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কমলা সতর্কতা দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার ও কালিম্পং উত্তর দিনাজপুর জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পাঁচ জেলায়। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, শুক্রবার ও শনিবার কোন সতর্কতাই থাকবে না উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অতিবৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা তোর্সা রাইডাক জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। শষ্য চাষের ক্ষতি হতে পারে।কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবার থেকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৩ শতাংশ।






















