এক্সপ্লোর

Raj Bhavan Fire: বৈঠকে রাজ্যপাল, আগুন লাগল রাজ ভবনে

Raj Bhavan:শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজভবনের তিনতলায় আগুন। রাজ্যপালের বৈঠক চলাকালীন আগুন রাজভবনে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের ২ট ইঞ্জিন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। রাজভবনের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। 

আচমকাই রাজ্যপালের বলরুমে আগুন লাগে বলে খবর সূত্রের। রাজভবনের বলরুমে টিউব ও বিদ্যুতের তারে আগুন লাগে বলে সূত্রের খবর। অনেকদিন বিদ্যুতের তারের কোনও রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ। যেখানে আগুন লাগে তার কাছেই রাজ্যপাল বৈঠক করছিলেন। এদিকে বলরুমের পাশেই রয়েছে রাজ্যপালের থাকার ঘর বা রাজ্যপালের স্যুইট। সূত্রের খবর, আগুন লাগার খবর দেন চাপরাশি। চাপরাশির মুখে সেই খবর পেয়েই বৈঠক ছেড়ে ওই জায়গায় চলে আসেন রাজ্যপাল। ততক্ষণে রাজভবনের নিরাপত্তারক্ষীরা অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। রাজভবন সূত্রের খবর, আগুন লাগার ঘটনায় উদ্বেগের কারণ আর নেই।

আরও আগুন:
এদিন অন্যত্রও আগুন লেগেছে। সোমবারই বজবজে (Budge Budge) জুটমিলের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। বিকেল ৪.৩০-এ জুটমিলের গুদামে আগুন (Fire) লাগে। শর্টসার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকল। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা।এদিন হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা। বজবজের ওই জুটমিলেই রয়েছে গুদাম। আশেপাশে জলাশয় না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকে। প্রাথমিক দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে লেগেছে আগুন। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।        

দিনকয়েক আগে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) মেচেদা (Mecheda News) স্টেশনের কাছে ঝুপড়িতে ভয়াবহ আগুন (Mecheda Fire) ঝলসে মৃত্যু হল বাবা ও মেয়ের। কমপক্ষে ১৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে (Fire in Slums)। ভোরবেলা একটি ঝুপড়িতে রান্না চলছিল। সেখান থেকেই আগন ছড়ায় বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে রয়েছে দমকলের দু'টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মেচদা স্টেশন এবং রেললাইন সংলগ্ন এলাকায় একাধিক ঝুপড়ি রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। একটি ঝুপড়িতে রান্না হচ্ছিল। সেখান থেকেই আগুন ছড়ায়। একের পর এক ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়। তার মধ্যেই একটিতে ছিলেন ওই বাবা ও মেয়ে।                                             

আরও পড়ুন: দুর্ঘটনাকে কেন্দ্র করে ডুবুরডিহি চেকপোস্টের কাছে তীব্র উত্তেজনা, ভাঙচুর পুলিশের গাড়ি

 

  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suruchi Sangha: অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
অরূপ বিশ্বাসের সুরুচি সংঘে তালা ভাঙতেই পাওয়া গেল বেড রুম, ক্লাবের পিছনে গোয়াল ঘরও!
Second Bridge: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?
রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানাল কলকাতা পুলিশ, বেরোলে কোন রাস্তা দিয়ে কোন দিকে যেতে পারবেন?
Sajal Ghosh : 'উনি খুব ধার্মিক মানুষ' ! ফিরহাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের ?
'উনি খুব ধার্মিক মানুষ' ! ফিরহাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের ?
Locket Chatterjee : স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget