এক্সপ্লোর

Gangulibagan: ই- কমার্স সাইটে পোশাক কিনে প্রতারণার শিকার গাঙ্গুলিবাগানের তরুণী

নামী ই- কমার্স সাইট থেকে কেনা পোশাক ফেরত দিতে গিয়ে প্রতারণার শিকার হলেন গাঙ্গুলিবাগানের এক তরুণী। প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দমদমের সেই অবসরপ্রাপ্ত ব্যক্তিও।

পার্থপ্রতিম ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: নামী ই- কমার্স সাইট থেকে কেনা পোশাক ফেরত দিতে গিয়ে প্রতারণার শিকার হলেন এক তরুণী। গাঙ্গুলিবাগানে বাড়ি সেই তরুণীর। তাঁর দাবি, নামী ই-কমার্স সাইট থেকে ৮০০ টাকার একটি পোশাক কিনেছিলেন তিনি। পোশাক বদলাতে চাওয়ায় সংস্থার তরফে জানানো হয়, প্রাইস ট্যাগ না থাকায় তা সম্ভব নয়। অভিযোগ, ওয়েবসাইটে থাকা টোল ফ্রি নম্বরে যোগাযোগ করায় অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই কথা মতো অ্যাপসও ডাউনলোড করেন সেই তরুণী। কিন্তু অ্যাপস ডাউনলোড করা মাত্র অ্যাকাউন্ট থেকে ২ দফায় ৬৫ হাজার টাকা খোয়া যায় বলে অভিযোগ।

অনলাইনে বারবার ফাঁদ পাতেন হ্যাকাররা। এর আগেও এমন অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। বিপদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, 'হ্যাকাররা ওয়েবসাইটে ভুয়ো নম্বর দিয়ে দিচ্ছে। অ্যাপ ডাউনলোড করলে মোবাইল ডেটা ওদের হাতে চলে যাচ্ছে। এই ধরনের অ্যাপ ডাউনলোড করবেন না।' এনিয়ে নেতাজিনগর থানার পাশাপাশি লালবাজারের ব্যাঙ্কিং প্রতারণা শাখাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, নামী সংস্থার ডিস্ট্রিবিউটরশিপ নিতে গিয়ে প্রতারণার শিকার হলেন দমদমের অবসর প্রাপ্ত ব্যক্তি অমিয় ঘোষ। প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দমদমের সেই অবসরপ্রাপ্ত ব্যক্তি। তাঁর অভিযোগ, আমুল সংস্থার ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করলে তাঁর কাছে টাকা চাওয়া হয়। এভাবে ১০ দিনের মধ্যে ধাপে ধাপে ৩ লক্ষ ৫৯ হাজার ৮০০ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। 

কোন পথে প্রতারকদের ফাঁদ এড়ানো যায়, তা জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। আমুল সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতারণার ফাঁদ এড়াতে জনস্বার্থে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে গুজরাতের আনন্দে আমুলের সদর দফতরে। তারা ব্যবস্থা নেবে। এনিয়ে দমদম থানাতেও অভিযোগ দায়ের হয়েছে।

তবে এভাবে যাতে বারবার অনলাইনে বিভিন্ন লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে প্রতারণার শিকার না হন কেউ, তার জন্যই সাইবার বিশেষজ্ঞরা সাবধান করে দিচ্ছেন সবাইকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
RG Kar Case: " আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget