এক্সপ্লোর

Kolkata: পুলিশ কর্তার মেয়ের মোবাইল নম্বর দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

ধৃত অর্কদীপ কুণ্ডু উত্তরপাড়া কোতরং পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর দীপক কুণ্ডুর ছেলে। 

কলকাতা:

পুলিশ কর্তার মেয়ের মোবাইল নম্বর অন্য মহিলার ছবির সঙ্গে জুড়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ। 

একমাস পর গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। ধৃত অর্কদীপ কুণ্ডু উত্তরপাড়া কোতরং পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো-অর্ডিনেটর দীপক কুণ্ডুর ছেলে। 

তাকে বারাসাতের নবপল্লি এলাকায় এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সেখানে সে আত্মগোপন করে ছিল বলে দাবি পুলিশের। 

সল্টলেকের বাসিন্দা পুলিশ কর্তার মেয়ের অভিযোগ, অন্য মহিলার ছবির সঙ্গে তাঁর মোবাইল ফোনের নম্বর জুড়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেন প্রাক্তন সহপাঠী অর্কদীপ।

তিনি বলেন, আপত্তিকর ছবির সঙ্গে ফোন নম্বর যুক্ত করে আপলোড করেছে। প্রথমে গুরুত্ব দিইনি। পরে দেখি, গ্রুপ থেকে বেরিয়ে এলেও এসব চলছে। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে তাকে। বিদেশ থেকেও ফোন আসে। বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। মানসিক অপসাদের চূড়ান্ত সীমায় পৌঁছে যাই। কিন্তু দেখি, অভিযুক্ত বহাল তবিয়তে রয়েছে। আগে জানতাম না তৃণমূল নেতার ছেলে।

গত ১২ জুন মামলা দায়ের করে তরুণীর পরিবার। কিন্তু তথ্যপ্রযুক্তি আইনের কোনও ধারা প্রয়োগ না করে, তিনটি জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। 

অভিযোগপত্রে অভিযোগকারিণীর পরিবারের দাবি,  নম্বর ছড়িয়ে দেওয়াও বিভিন্ন নম্বর থেকে ফোন আসতে থাকে। রাতের দিকে আসতে থাকে  ভিডিও কলও।  এমনকি তাঁর ফোন নম্বর ফেসবুকের বিভিন্ন গ্রুপেও ছড়িয়ে দেওয়া হয়। 

অভিযুক্তর বাবা তৃণমূল নেতা হওয়ায় এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। শুক্রবার এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হয়। মেয়ের প্রতি অন্যায়ের সুবিচার পেতে নিজের অসহায়তার কথা জানান পুলিশ কর্তা। বলেন, পুলিশ হয়ে পুলিশের কাছে জাস্টিস পেলাম না। 

আতঙ্কে ছিলেন অভিযোগকারিণীর মা-ও। বলেছিলেন, নেতার ছেলে বলেই কী দেরি হচ্ছে? নেতার পাঠানো লোক আক্রমণ করলেও কি পুলিশ চুপচাপ থাকবে? সেই আতঙ্কে রয়েছি।

এরপরই নড়েচড়ে বসে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার এই মামলায়, তথ্যপ্রযুক্তি ধারার ৬৬ সি আইডেনটিটি থ্রেট, ৬৬ ই আপত্তিকর ছবি তোলা, ৬৭ এ আপত্তিকর ছবি তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করার ধারা যোগ করা হয়েছে।  পাশাপাশি, ৩৫৪ ডি, আপত্তিকর ছবি, মোবাইল নম্বর সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে সম্মানহানি করার ধারাও যোগ করা হয়েছে। 

আর রবিবার বারাসাত থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget