এক্সপ্লোর

Kolkata: কলকাতায় ফের সিমবক্স প্রতারণার কারবার, গ্রেফতার ১

রাজ্যজুড়েই সিমবক্স প্রতারণার জাল পাতা হয়েছে বলে পুলিশের অনুমান।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ফের কলকাতায় সিমবক্স প্রতারণার কারবার। কসবা এলাকায় তল্লাশি চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। উদ্ধার হয় ৩টি সিমবক্স, প্রচুর সিমকার্ড, রাউটার, সিপিইউ, মিডিয়া কনভার্টার। অভিযোগ, ইন্টারন্যাশনাল কলকে জিএসম কলে রূপান্তরিত করে চলত প্রতারণা।           

মঙ্গলবার কসবার সুইনহো লেনে তল্লাশি চালায় কলকাতা পুলিশের এসটিএফ। অমিত গুপ্ত নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে উদ্ধার হয় প্রচুর সিমবক্স। রাজ্যজুড়েই সিমবক্স প্রতারণার জাল পাতা হয়েছে বলে পুলিশের অনুমান।     

আরও পড়ুন, গৃহবধূর কাছে আগ্নেয়াস্ত্র-গুলি, অস্ত্র পাচারের অভিযোগে মহিলাকে গ্রেফতার

এর আগে উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোলের কাছে জয়ন্তীপুর থেকে সিমবক্স কাণ্ডে দু'জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে প্রচুর অ্যাক্টিভেটেড সিম কার্ড, যোগাযোগের অত্যাধুনিক সরঞ্জাম। তবে কেন রাজ্যজুড়ে এভাবে সিম বক্স ব্যবহার করে প্রতারণার জাল বিছিয়েছিল অভিযুক্তরা, তা নিয়ে চিন্তায় গোয়েন্দারা।

তবে রাজ্যজুড়েই মিলছে হদিশ। এর আগে তালতলা থানা এলাকার আলিমুদ্দিন স্ট্রিটে ঘর ভাড়া নিয়ে ঘাঁটি গেড়েছিল অভিযুক্তরা। আলিমুদ্দিন স্ট্রিটের ওই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল ২ অভিযুক্তকে। অন্য জায়গা থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। উদ্ধার হয়েছিল কমিউনিকেশনের প্রচুর যন্ত্রপাতি।                   

আরও পড়ুন, এবিপি আনন্দ'র খবরের জের, ১২ বছর পর পেনশন পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু

নিছকই সাইবার প্রতারণার ছক?  নাকি, কোটি কোটি টাকা প্রতারণা করে তা বিদেশি কোনও জঙ্গি সংগঠনের তহবিলে পাঠানোর পরিকল্পনা ছিল অভিযুক্তদের? জেলায় জেলায় সিম বক্স ব্যবহার করে এত বড় প্রতারণার জাল বেচানোর পিছনে কি জঙ্গি যোগ রয়েছে?  ধৃতদের জেরা করে তাই এখন জানার চেষ্টা করছে এসটিএফ। 

 

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget