এক্সপ্লোর

Metro Station Land Slide : বরানগর মেট্রো স্টেশন লাগোয়া এলাকায় নামল ধস !! মেট্রো চলাচলে কী প্রভাব?

বরানগর মেট্রো স্টেশন লাগোয়া এলাকায় নামল ধস

কলকাতা: বরানগর মেট্রো স্টেশন লাগোয়া এলাকায় নামল ধস। পাশেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। লাগাতার বৃষ্টির জেরে ধস বলে অনুমান করা হচ্ছে। বোল্ডার, মাটি ফেলে শুরু হয়েছে মেরামতির কাজ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ধীর গতিতে মেট্রো চলাচল করছে।

বরানগর স্টেশনের কাছে মেট্রো যাচ্ছে পিলারের ওপরের ট্র্যাক দিয়ে। সেখানে বাঁকের মুখে রয়েছে কংক্রিটের গার্ডওয়াল। সেই গার্ডওয়ালের পিলার ঢালের মতো নেমে এসেছে।  

মেট্রো রেল সূত্রে খবর, বৃষ্টির কারণে কংক্রিটের স্ল্যাবের ফাঁক দিয়ে  জল ঢুকে মাটির বাঁধন আলগা হয়েছে। তার ফলেই নেমেছে ধস। বড় বড় বোল্ডার ও বালির বস্তা ফেলে শুরু হয়েছে সেই ধস মেরামতির কাজ। 

মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই অংশ এখনই বিপজ্জনক নয়। কিন্তু ভবিষ্যতে মাটির আরও ক্ষয় হলে বিপত্তি হতে পারে। মেট্রো সূত্রে খবর, কাজ শেষ করতে আরও কিছুট সময় লাগবে। যেহেতু মেট্রো লাইনের খুব কাছে এই কাজ চলছে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই অংশ মেট্রো চলছে ধীর গতিতে।  

অন্যদিকে, সোমবার থেকে বাড়ছে মেট্রো চলাচলের সময়সীমা। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন, রাতে করোনা বিধিনিষেধের কড়াকড়ি কিছুটা শিথিল করা হবে। কিছুটা ছাড় দিয়ে বিধিনিষেধ বজায় থাকবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। সময়ের কড়াকড়ি শিথিল হতেই, মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টায়। নিউ গড়িয়া ও দমদম মেট্রো স্টেশন থেকে ওই সময় দিনের শেষ ট্রেনটি ছাড়বে। অন্যদিকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টা ৪৮ মিনিটে। 

এছাড়া জানানো হয়েছে, সময় বেড়ে যাওয়ার জন্য বাড়ছে মেট্রোরেলের সংখ্যাও। সোমবার থেকে ২৪০ টি মেট্রো চলাচল করবে। শুক্রবার থেকে মেট্রোরেলের সংখ্যা বেড়ে হয় ২২৮। 
শনিবার চলবে শুধু স্টাফ স্পেশাল। রবিবার বন্ধ থাকবে পরিষেবা। টোকেন পরিষেবা এখনও চালু না হওয়ায় মেট্রোতে উঠতে যাত্রীদের স্মার্ট কার্ডই ব্যবহার করতে হবে। 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget