এক্সপ্লোর

মেট্রোপলিটনে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত পুলিশ কর্মী

ভোর সাড়ে ৫টা নাগাদ ইএম বাইপাসের ওপর মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা ঘটে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ডিউটিতে যাওয়ার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হলেন পুলিশ কর্মী। ভোর সাড়ে ৫টা নাগাদ ইএম বাইপাসের ওপর মেট্রোপলিটনের কাছে দুর্ঘটনা ঘটে। সল্টলেকের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় বেপরোয়া গাড়ি কমব্যাট ফোর্সের ওই পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারে। পুলিশ কর্মীর অল্প চোট লাগলেও, গুরুতর আহত গাড়ির চালক। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেপরোয়া গাড়ির দুই আরোহীকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। 

গত ২৪ অগাস্ট হাওড়াতে রাতে টহল দেওয়ার সময় প্রবল গতিতে ধেয়ে আসা লরির ধাক্কায় বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের ভ্যান। ঘটনাটি ঘটেছিল হাওড়ার উলুবেড়িয়ায়। অতর্কিতে ধাক্কা সামলাতে না পেরে নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। আহত হন চার পুলিশ কর্মী।

এদিন রাত পৌনে ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে জগন্নাথপুর শ্মশানতলায়। পুলিশ সূত্রে খবর, রাজাপুর থানায় টহলদারি ভ্যানটি কলকাতামুখী লেনে দাঁড়িয়ে ছিল। সেই সময়ই প্রচণ্ড গতিতে আসা একটি লরি ভ্যানের পিছনে ধাক্কা মারে।  আহত চার পুলিশ কর্মীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনার পরই লরি নিয়ে চালক পলাতক। 

লরির জোরাল ধাক্কায় দুমড়েমুচড়ে যায় পুলিশ ভ্যানটি। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয় ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত পুলিশভ্যান টিকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এর পর ২৬ অগাস্ট, পশ্চিম মেদিনীপুরে নাইট পেট্রোলিংয়ের সময় পুলিশের গাড়িকে ধাক্কা মারে একটি লরি। গুরুতর আহত চার পুলিশ কর্মী-সহ ৫ জন। ২৫ তারিখ রাত ২টো নাগাদ শালবনির ভাদুতলায় ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পুলিশের টহলদার গাড়িতে ধাক্কা মারে ১০ চাকার লরি। চার পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লরি আটক হলেও, চালক পলাতক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: 'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
Kalyan Banerjee: 'বেরোতে হবে ভাই... ডিম খাই, লাঠি খাই, গালাগাল খাই, যাই খাই...', ফের কল্যাণের নিশানায় অভিষেক
'বেরোতে হবে ভাই... ডিম খাই, লাঠি খাই, গালাগাল খাই, যাই খাই...', ফের কল্যাণের নিশানায় অভিষেক
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget