এক্সপ্লোর

Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

Malda School Teacher Suspend: মিড-ডে মিলে গরমিলের অভিযোগে সাসপেন্ড করা হল স্কুলের প্রধান শিক্ষিকাকে।

সোমক লাহিড়ী, মালদা: মিড-ডে মিলে গরমিলের অভিযোগে সাসপেন্ড করা হল স্কুলের প্রধান শিক্ষিকাকে। তদন্তে একাধিক গরমিলের সন্ধান পাওয়ার কথা মেনে নিয়েছেন স্কুল কাউন্সিলের চেয়ারম্যানও। যদিও ঘটনাপ্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষিকা। ঘটনাটি মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের।

 

আরও পড়ুন, মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

উল্লেখ্য, চলতি মাসেই মিড-ডে মিলে গরমিলের অভিযোগে স্কুলে ছুটে এসেছিলেন অভিভাবকরা। স্কুলের শিক্ষিকারাও একই অভিযোগে প্রশাসনে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে উঠে আসে একাধিক অনিয়মের অভিযোগ। অবশেষে গত বৃহস্পতিবার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে সাসপেন্ডের নির্দেশিকা জারি করে স্কুল কাউন্সিল।

প্রসঙ্গত, মিড ডে মিলের দায়িত্ব থাকবে ইসকনের হাতেই, কিন্তু তা হলেও, পড়ুয়াদের পাতে থাকবে ডিমও। আলাদা করে তার ব্য়বস্থা করবে রাজ্য় সরকার। এত বছর ধরে মিড ডে মিলে যে ডিম দেওয়া হয়, তা আর চালু থাকবে কি না, তা নিয়ে বিতর্কের মধ্য়েই এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পরই মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দিয়েছে নতুন রাজ্য সরকার। কলকাতায় শুরু হয়েছে পাইলট প্রজেক্ট। জেলার অনেক স্কুলের দায়িত্বও ইসকনকেই দেওয়া হয়েছে।

এনিয়ে, অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি মিড ডে মিলে ডিম আর দেওয়া হবে না? সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ডিমে প্রোটিন, সেটাই বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় বুধবার শুভেন্দু অধিকারী জানিয়েদিলেন যে, পড়ুয়াদের পাতে ডিম বন্ধ করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, ১লা অগাস্টেই পাইলট প্রোজেক্ট হিসাবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মি ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক, শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবেন, তার বাইরেও আমরা SHG গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি।' 
 
বিজেপি রাজ্য়ে ক্ষমতায় আসার পরেই মিড-ডে মিল ব্যবস্থায় পরিবর্তনের কথা বলা হয়। মিড ডে মিল তৈরির ক্ষেত্রে যাতে পরিচ্ছন্নতা ও পুষ্টির সঙ্গে কোনও আপস না হয়, তা নিশ্চিত করতে ইসকনের হাতে দায়িত্ব তুলে দেয় সরকার। অনেকেই তখন বলেছিলেন, ব্য়বস্থা ভাল হলেও, শিশুরা মিড ডে মিলে পাতে ডিম পেলে খুবই খুশি হয়! তাই ডিম পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত হবে না। এই নিয়ে আমিষ-নিরামিষ রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। এই আবহে মিড ডে মিলে ডিম বন্ধ হবে না বলে জানান মুখ্য়মন্ত্রী।  

Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Advertisement

ভিডিও

Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget