এক্সপ্লোর

Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

Hooghly House Collapse Father and Daughter Death: হুগলির মগরায় মাটির ঘর চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির মগরায় মাটির ঘর চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের। গভীর রাতে বাড়ির দেওয়াল ধসে মৃত্যু প্রৌঢ় গৌর মালিক ও কিশোরী মাম মালিকের। টানা বৃষ্টিতে মাটির ঘরের ভিত আলগা হয়ে যাওয়ায় মগরার গজঘণ্টা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি করা শুরু করেছিলেন গৌর মালিক। একটি দেওয়াল তোলা হলেও পুরো টাকা না মেলায় বাড়ির কাজ শেষ করা যায়নি বলে অভিযোগ।

আরও পড়ুন, সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED

 রাত ২টো নাগাদ বিকট শব্দ, ঠিক কী হয়েছিল ?

হুগলির মগরা থানার গজঘন্টা মালিকপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে গৌড় মালিক (৫৬) ও তাঁর ১২ বছরের মেয়ে মাম মালিকের।স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার রাত প্রায় ২টো নাগাদ বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে এসে দেখেন, গৌড় মালিকের মাটির বাড়িটি ধসে পড়েছে। এরপর এলাকাবাসী উদ্ধারকাজে নেমে পড়েন এবং খবর দেওয়া হয় মগরা থানায়। উদ্ধার করে দু'জনকে বের করা হলেও তাঁদের আর বাঁচানো যায়নি।

পেশায় সবজি ব্যবসায়ী, তাঁর কিশোরী মেয়েকে নিয়ে মাটির ঘরেই থাকতেন, তাঁর নামে 'আবাস'-এর বাড়ি বরাদ্দ হলেও..

জানা গিয়েছে, গৌড় মালিক পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন। তিনি তাঁর কিশোরী মেয়েকে নিয়ে ওই মাটির ঘরেই বসবাস করতেন। মগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে তাঁর নামে আবাস যোজনার একটি বাড়ি বরাদ্দ হয়েছিল। ইটের দেওয়ালও তোলা হয়েছিল, কিন্তু অভিযোগ, প্রকল্পের সম্পূর্ণ অর্থ না পাওয়ায় বাড়ির কাজ শেষ করতে পারেননি। বাধ্য হয়ে অসমাপ্ত পাকা বাড়ির বদলে পুরনো মাটির ঘরেই থাকতে হচ্ছিল তাঁদের।

"গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির ঘরের ভিত আলগা হয়ে যায়.."

স্থানীয় এক বাসিন্দার বক্তব্য, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির ঘরের ভিত আলগা হয়ে যায়। সেই কারণেই গভীর রাতে বাড়িটি ভেঙে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এলাকাবাসীর অভিযোগ, আগের সরকারের আমলে আবাস যোজনার ঘর বরাদ্দ হলেও সম্পূর্ণ অর্থ না পাওয়ায় গৌড় মালিক বাড়ির নির্মাণ শেষ করতে পারেননি। কয়েক মাস আগে একটি কিস্তির টাকা পেলেও তা দিয়ে সামান্য কাজই এগিয়েছিল। শেষ পর্যন্ত নতুন পাকা ঘরে ওঠা আর হল না।অসমাপ্ত স্বপ্ন নিয়েই মাটির ঘরের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন বাবা ও মেয়ে।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Advertisement

ভিডিও

Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget