এক্সপ্লোর

Narada Heavyweights Health: নেবুলাইজার দিতে হচ্ছে সুব্রতকে, শোভনের ডায়েটে বিশেষ নজর

আজ হেভিওয়েটদের একাধিক শারীরিক পরীক্ষা হওয়ার কথা

কলকাতা: নারদ মামলায় হেফাজতে থাকা তিন হেভিওয়েট নেতা-মন্ত্রী ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে।  

হাসপাতাল সূত্রে খবর, উদ্বেগ, উত্‍কণ্ঠায় মানসিক চাপ বেড়েছে তিনজনের। তাই তাঁদের গতকাল রাতে ঘুমের ওষুধ দিতে হয়েছে। 

বৃহস্পতিবার তিন নেতার ওষুধের তালিকায় কিছু পরিবর্তন করেছেন চিকিৎসকরা। শুক্রবারও তাঁদের একাধিক শারীরিক পরীক্ষা রয়েছে।

সুব্রত মুখোপাধ্যায়ের শ্বাসকষ্টের সমস্যা থাকায় নয়মিত নেবুলাইজার দিতে হচ্ছে। মানসিক চাপের জন্য ওঠানামা করছে রক্তচাপ। গতকাল সকালে সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী। 

মদন মিত্রর দীর্ঘদিনের সিওপিডি’র সমস্যা রয়েছে। দিনের অনেকটা সময়ই অক্সিজেন দিতে হচ্ছে। গত মাসে করোনা আক্রান্ত হওয়ায় ফুসফুসে সংক্রমণের প্যাচ ধরা পড়েছে। প্রতিদিন চেস্ট এক্স রে করে সেই প্যাচে নজর রাখছেন চিকিৎসকরা।  গতকাল তাঁকে দেওয়া হয়েছে সি-প্যাপ সাপোর্ট। সিটি স্ক্যানও করা হয়েছে।

শোভন চট্টোপাধ্যায়ের সিওপিডি ছাড়া হার্ট, কিডনি ও সুগারের সমস্যা রয়েছে।গতকাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। এছাড়াও করা হয়েছে বেশকিছু ব্লাড টেস্ট। সুগারের সমস্যা থাকায় তাঁর খাবারের দিকেও বিশেষ নজর দিচ্ছেন চিকিত্‍সকরা।

প্রেসিডেন্সি জেলে রয়েছেন ফিরহাদ হাকিম। জেল সূত্রে খবর, বৃহস্পতিবার আর নতুন করে জ্বর আসেনি পরিবহণ মন্ত্রীর। তিনি আপাতত ভালই আছেন।  বুধবার রাতে বাড়ি থেকে পাঠানো খাবার খেয়েছেন।

বৃহস্পতিবার সকালে ছোট মেয়ে দেখা করতে যান। দুপুরে যান ফিরহাদের স্ত্রী। পরে, ফিরহাদের সঙ্গে গিয়ে কথা বলেন, চিকিত্‍সক তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন।  

এদিকে নারদ মামলায় আজ হাইকোর্টে শুনানি হবে।  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার শুনানি হবে।  

সেইসঙ্গে সিবিআইয়ের মামলা স্থানান্তরের আর্জিরও শুনানি হওয়ার কথা ডিভিশন বেঞ্চে।  গতকাল এই মামলার শুনানি হয়নি। মদন মিত্রের তরফে গতকাল বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের যে আবেদন করা হয়েছিল, তা খারিজ হয়ে যায়। 

সোমবার সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই।  সেদিনই রাতে তাঁদের জামিনের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।  মঙ্গলবার এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেন তাঁরা। পাশাপাশি, সিবিআই এই মামলা বাংলা থেকে সরানোর আর্জি জানায়।  বুধবার হাইকোর্টে শুনানি হলেও রায় ঘোষণা হয়নি। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget