এক্সপ্লোর

Battery Scooter Blast: চার্জ দেওয়ার সময়ে ব্যাটারি চালিত স্কুটারে ভয়ঙ্কর বিস্ফোরণ; বাড়ি, আহত ৩

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে চার্জ দেওয়া হচ্ছিল ব্যাটারি চালিত একটি স্কুটারে (Battery Scooter)। গভীর রাতে তাতেই বিস্ফোরণ (Blast) ঘটে। কেঁপে ওঠে এলাকা। ছড়িয়ে পড়ে আগুন। 

সত্যজিৎ বৈদ্য ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: নারকেলডাঙায় (Narkeldanga) চার্জ দেওয়ার সময় ব্যাটারি চালিত স্কুটারে (Battery Scooter) বিস্ফোরণ (blast)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি বাড়িও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার মাঝ রাতে আগুনে জ্বলছে বাড়ির একাংশ। সেই আগুনেই পুড়লেন বাড়ির তিন সদস্য। তাঁদেরর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কলকাতার নারকেলডাঙার ষষ্ঠীতলা রোডে। আতঙ্কে এলাকাবাসী।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতে চার্জ দেওয়া হচ্ছিল ব্যাটারি চালিত একটি স্কুটারে। গভীর রাতে তাতেই বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে এলাকা। ছড়িয়ে পড়ে আগুন। 

বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে পড়েন প্রতিবেশীরা। তাঁরাই অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন তিনজনকে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে ভর্তি করা হয়েছে ডিসান হাসপাতালে। বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমেছে নারকেলডাঙা থানার পুলিশ। প্রাথমিক অনুমান, কাছাকাছি দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়।

উল্লেখ্য, এদিন রিজেন্ট পার্ক থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের। পেশায় পুরোহিত ওই যুবক বাড়িতে একাই থাকতেন। পুলিশ সূত্রে খবর, আজ সকালে বাড়িতে আগুন লাগার পর তিনি বের হতে পারেননি। দমকল সূত্রে খবর, কী থেকে অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

দাউদাউ করে জ্বলছে ঘর। ভিতর থেকে ‘বাঁচাও... বাঁচাও’ চিত্‍কার শুনতে পেয়েছেন প্রতিবেশীরা।  কিন্তু বাঁচানো যায়নি অগ্নিব্যুহে আটকে পড়া যুবককে।  অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুঁটিয়ারির পশ্চিম আনন্দপল্লিতে। স্থানীয় সূত্রে খবর, টালির চালের এই দু’কামরার বাড়িতে একা থাকতেন ৩৫ বছরের গৌতম চক্রবর্তী। পেশায় ছিলেন পুরোহিত। এদিন সকালে আচমকাই তাঁর বাড়িতে আগুন ধরে যায়।  দাউদাউ করে ধোঁয়া বেরোতে থাকে।  ঘরে আটকে পড়েন গৌতম।  

প্রতিবেশীরা ছুটে আসেন।  টালির চাল ভেঙে গৌতমকে বের করে আনার চেষ্টা হলেও তা সফল হয়নি।  দমকলের ১টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন সব শেষ।  দরজা ভেঙে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় গৌতমকে উদ্ধার করা হয়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget