এক্সপ্লোর

নিউ আলিপুরে রান্না করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার

দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

কলকাতা: নিউ আলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার। রজনী মুখার্জি রোডে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এরপর তড়িঘড়ি ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

গত ২৪ সেপ্টেম্বর বিদ্যুখস্পৃষ্ট হয়ে প্রাণ হারান কোচবিহারের এক বাসিন্দা। বিদ্যুতের কাজ করতে এসে এভাবে প্রাণ হারাবেন, তা ভাবনার অতীত ছিল বিদ্যুৎকর্মীর। আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মাথাভাঙায়। গত শুক্রবার সন্ধ্যায় একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির বলে জানা যায়। মৃত ব্যক্তির নাম মানস তালুকদার। বয়স ৪৭ বছর। তিনি মাথাভাঙ্গা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকা জুড়ে। 

স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে বিদ্যুৎকর্মী হিসেবে কাজ করতেন। তবে আজ ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার পর স্থানীয়রা তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

মৃতের দাদা তাপস তালুকদারের কথায়, "আমি খবর পাই ভাই বিদ্যুৎপৃষ্ঠ হয়েছে। তাঁকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়া মাত্রই আমি হাসপাতালে ছুটে আসি এসে জানতে পারি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ভাইয়ের মৃত্যু হয়েছে।"

ওই একই দিনে মালদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ারের। মর্মান্তিক ঘটনাটি ঘটে শুক্রবার সকালে মালদা জেলার মোথাবাড়ি থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম কৈলাস চন্দ্র দাস। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী গীতা দাস আর এক ছেলে ও এক মেয়ে। 

বর্তমানে ওই সিভিক ভলান্টিয়ার মোথাবাড়ি থানায় কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  তিনি সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করার  পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রিও ছিলেন। সেইমতো এ দিন সকালে নিজের গ্রামে অন্যে এক ব্যক্তির বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে  করতে যান। ইলেকট্রিকের কাজ করার সময় তিনি ছাদে উঠে ইলেকট্রিকের তার সারাই করছিলেন। সে সময় বিদ্যুতস্পৃষ্ট  হয়ে নিচে পড়ে যান। 

তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা ওই সিভিক ভলান্টিয়ারকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ মৃত সিভিক ভলান্টিয়ার পরিবার সহ গোটা গ্রামে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget