এক্সপ্লোর

Fuel Price: আজও কলকাতায় অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

Petrol and Diesel Price unchanged in Kolkata : প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দামের কথা জানানো হয়। দামে কোনও পরিবর্তন হলে তা সকাল ৬টা থেকে কার্যকর হয়...

কলকাতা : আজও কলকাতায় অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম। আজও কলকাতায় পেট্রোল লিটারপ্রতি ১০৪.৬৭ টাকা এবং ডিজেল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা। গত কয়েকদিনের মতোই আজও পেট্রোল-ডিজেলের দাম কমেনি বা বাড়েনি। 

গত তিন দিনে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম একনজরে-

০৯.১১.২০২১ পেট্রোল লিটারপতি ১০৪.৬৭ টাকা এবং পেট্রোল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা
১০.১১.২০২১ পেট্রোল লিটারপতি ১০৪.৬৭ টাকা এবং পেট্রোল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা
১১.১১.২০২১ পেট্রোল লিটারপতি ১০৪.৬৭ টাকা এবং পেট্রোল লিটারপ্রতি ৮৯.৭৯ টাকা

প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দামের কথা জানানো হয়। দামে কোনও পরিবর্তন হলে তা সকাল ৬টা থেকে কার্যকর হয়। এসএমএসের মাধ্যমেও জানা যায় পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে ও বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। 

কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দামের উপর থেকে শুল্ক কমানোর পর বেশ কয়েকটি রাজ্য সরকারও ভ্যাট কমিয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্য এখনও ভ্যাট কমায়নি। এই বিষয়টি নিয়ে সরব রাজ্য বিজেপি। 

তৃণমূল সরকার কেন পশ্চিমবঙ্গে পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট কমাচ্ছে না? ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভ্যাট কমালেও, মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই পথে হেঁটে মানুষকে সুরাহা দিচ্ছেন না? এই প্রশ্ন তুলেই তৃণমূল সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। বঙ্গ বিজেপি প্রশ্ন তুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কর কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দিচ্ছেন না? রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘মমতা সবেতে বলেন, এগিয়ে বাংলা। উত্তরপ্রদেশ, অসম তো বলে বলে আপনাকে গোল দিচ্ছে। এখন পিছিয়ে বাংলা। তাহলে কি এগিয়ে বাংলা স্লোগান ভাঁওতা।’

পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘সরকার খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। একমাত্র পাঞ্জাব কমিয়েছে। রাজ্যের সঙ্গে আলোচনা না করে কেন্দ্র সেস কমিয়েছে। পেট্রোপণ্যে যা দাম বেড়েছে মোদি জমানায় আন্তর্জাতিক বাজারে এত দাম বাড়েনি। এত দাম বাড়িয়েছে কেন? দাম প্রচুর বাড়িয়ে অল্প কমিয়েছে।’

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget