এক্সপ্লোর

BSF Jurisdiction: বিএসএফের এক্তিয়ার-বৃদ্ধির প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা

BSF Jurisdiction:কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে এক আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছেন। ১৪ ডিসেম্বর জনস্বার্থ মামলার শুনানি।বিএসএফ আইনের ১৩৯ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে।

কলকাতা: বিএসএফের (BSF) এক্তিয়ার-বৃদ্ধির প্রতিবাদে কলকাতা হাইকোর্টে  (Calcutta High Court ) মামলা। বিএসএফের ডিজিকে মামলায় যুক্ত করার নির্দেশ হাইকোর্টের।  বিএসএফ আইনের ১৩৯ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। আবেদনে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্তকে সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদে এক আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছেন। ১৪ ডিসেম্বর হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি।

উল্লেখ্য, বিএসএফের এক্তিয়ারবৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করেছেন। গতকাল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেও বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর তিনি এ কথা জানিয়ে বলেছিলেন, বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। 

এর আগে দিল্লি রওনা দেওয়ার আগে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন যে,’ বিএসএফ (BSF) আমার শত্রু নয়। বিজেপি (BJP) যেভাবে মনে করছে, বিএসএফ মানে বিজেপি সেফ! এটা ঠিক নয়’। দিল্লিযাত্রার আগে ফের এভাবে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিষয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে এই নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছিলেন তিনি। এর আগে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন তিনি।

বিএসএফ-এর কর্মক্ষেত্রের পরিধি বাড়ানোর বিরোধিতায় প্রস্তাব পাশ হয়েছিল রাজ্য বিধানসভায়। সম্প্রতি মোদি সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে যে, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি ৫০ কিলোমিটার করা হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং অসমে বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি ১৫ কিলোমিটার থেকে হয়েছে ৫০ কিলোমিটার। অন্যদিকে গুজরাতে তা ৮০ কিলোমিটার থেকে হয়েছে ৫০ কিলোমিটার। এই সিদ্ধান্তের বিরোধিতায় বিধানসভায়  প্রস্তাব আনে ক্ষমতাসীন তৃণমূল। 

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে পঞ্চাবও। পঞ্জাবের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন। 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget