এক্সপ্লোর

TMC vs BJP in West Bengal: কাঁথিতে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, হাতাহাতি, উত্তেজনা

Purba Medinipur News: কাঁথিতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই এবং সাংসদ শিশির অধিকারীর ছেলে দিব্যেন্দু অধিকারীকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে।

ঋত্বিক প্রধান, কাঁথি: যানজটে গাড়ি আটকে পড়ায় সাংসদ দিব্যেন্দু অধিকারীকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর জেরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ব্যাপক উত্তেজনা। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। ভিড় হঠাতে দিব্যেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা লাঠিচার্জ করেন বলে পাল্টা অভিযোগ তৃণমূলের।

দিব্যেন্দু অধিকারীর দাবি, গতকাল রাতে ফেরার পথে, বাড়ির সামনে জটলা দেখে দাঁড়িয়ে যায় গাড়ি। সেইসময় ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে কটূক্তি করে যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন নেতা। এরপরই উত্তেজনা ছড়ায়। বচসায় জড়িয়ে পড়েন সাংসদ নিজে। ঠেলাঠেলি শুরু হতেই সিআরপিএফ জওয়ানরা লাঠিচার্জ করেন। লাঠিচার্জে আহত হন তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী, কলেজ পড়ুয়া। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। এ বিষয়ে মেলেনি তৃণমূলের প্রতিক্রিয়া।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়ি যখন কাঁথি শহরের সাধু জানা পুকুরপাড়ের পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য সেখান দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ সাংসদ নিজে যানজটে আটকে পড়ে কলেজ ছাত্রদের লক্ষ্য করে কটূক্তি করেন। এরপরেই উত্তেজনা ছড়ায়। সাংসদের গাড়ি ঘিরে শুরু হয়ে যায় পাল্টা বিক্ষোভ। বেঁধে যায় হই-হট্টগোল, গন্ডগোল, বচসা। খবর পেয়ে সেখানে হাজির হন কাঁথি শহর যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ নায়েক, তৃণমূল নেতা বিশ্বজিৎ মাইতি এবং কলেজ ইউনিটের নেতারা। ঠেলাঠেলি শুরু হতেই সিআরপিএফ লাঠিচার্জ করে বলে অভিযোগ। 

সাংসদ দিব্যেন্দু অধিকারী নিজে ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করলেও, তাঁর ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয়েছে, তৃণমূল নেতা-কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরে কটূক্তি করছিলেন। তাঁকে হেনস্থারও চেষ্টা করা হয়। 

অন্যদিকে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির কর্মসূচি ঘিরে কাঁথিতে উত্তেজনা। ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget