এক্সপ্লোর

Air India Flight: যান্ত্রিক গোলযোগ রাঁচিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের, মাঝ-আকাশ থেকেই ফেরত গেল দিল্লিতে

Delhi-Ranchi Air India Flight Returns: রাঁচিগামী এয়ার ইন্ডিয়ার বিমানকে ফেরৎ পাঠানো হল দিল্লিতে, এই মুহূর্তে পরিস্থিতি কী ? জানাল উড়ান সংস্থা

নয়াদিল্লি: আমদাবাদ বিমান বিপর্যয়ের পর ইতিমধ্যেই সেফটি ইস্যু নিয়ে প্রশ্ন উঠেছে। DGCA যার পর বাধ্যতামূলক সেফটি চেকিংয়ের নির্দেশও জারি করেছে। তারই মধ্যে এল একটি খবর। এদিন বিকেল ৪ টে ২৫ মিনিট নাগাদ, এয়ার ইন্ডিয়ার AI 9695 দিল্লির মাটি ছেড়ে যায়। হিসেব অনুযায়ী, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটেই রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে পৌঁছে যাওয়ার কথা ছিল। সংবাদ সংস্থা IANS এর খবর অনুযায়ী, অনির্দিষ্ট প্রযুক্তিগত ত্রুটির জন্য, শেষ অবধি ওই বিমানকে দিল্লিতেই ফেরৎ পাঠানো হয় বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।  

আরও পড়ুন, লন্ডনে মেয়ের কাছে যাওয়ার ইচ্ছে অপূর্ণই রয়ে গেল, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির

প্রকৃত ঠিক কী ঘটেছে, তা প্রকাশ্যে আনেনি এয়ার ইন্ডিয়া। বরং এই ঘটনার পর একটি ফর্মাল স্টেটমেন্ট তাঁরা সামনে এনেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, AI 9695 বিমানটি নিরাপদভাবেই দিল্লি ফিরে গিয়েছে। যাত্রীদের কোনওরকম আহত হওয়ার খবর মেলেনি বলেই দাবি উড়ান সংস্থার। সম্প্রতি গাজিয়াবাদের হিন্ডোন থেকে কলকাতামুখী বিমানেও যান্ত্রিক ত্রুটি ধরে পড়েছিল। টেক অফের ঠিক আগেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসে। হিন্ডোন এয়ারপোর্টে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল করা হয়েছে উড়ানটিকে। যাত্রীদের বিকল্প উড়ান বা ভাড়া ফেরতের ঘোষণা এয়ার ইন্ডিয়ার।

উল্লেখ্য, আমদাবাদের বিমান বিপর্যয়ের পর ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (DGCA) এর নির্দেশ দেওয়া হয়েছে , ভারতের মাটি ছেড়ে যাওয়ার আগে এয়ারইন্ডিয়াকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। জ্বালানি প্যারামিটার পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট সিস্টেম পরিদর্শন, কেবিন এয়ার কম্প্রেসার-সহ আনুসাঙ্গিক সিস্টেম চেক করা হবে। পাশাপাশি ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেমও চেক করা হবে। দেশ ছেড়ে যাওয়ার আগে, চেক করাতে হবে অয়েল সিস্টেম, হাইড্রলিক সিস্টেমও।

ভারতের ইতিহাসে অন্য়তম ভয়াবহ বিমান বিপর্যয়ের পর একটাই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। ড্রিমলাইনারে স্বপ্নভঙ্গের কারণ কী? কার ভুলে প্রাণ গেল এতগুলো সাধারণ মানুষের?  সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেছেন ন্যাশনাল এয়ারোস্পেস ল্যাবরেটরির প্রাক্তন ডেপুটি ডিরেক্টর শালিগ্রাম মুরলীধর। তাঁর দাবি, আমদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে দূষিত জ্বালানি। অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান অরূপ রাহা বলছেন, মনে হচ্ছে, ইঞ্জিনগুলি ক্ষমতা হারিয়ে ফেলেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget