এক্সপ্লোর

West Bardhaman News: এই মাসেই মেয়ের বিয়ে, খনির নিচে কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু শ্রমিকের ! প্রাণ থাকতেই আলাদা হয়েছিল 'আশীর্বাদের হাত' ?

West Bardhaman Accident: খনির নিচে কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু হল শ্রমিকের, ক্ষতিপূরণ, চাকরির দাবিতে দেহ রেখে বিক্ষোভ সহকর্মীদের

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: খনির নিচে কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু হল শ্রমিকের।  মৃত শ্রমিকের নাম কানাইলাল ঘোষ, বয়স আনুমানিক ৪৮ বছর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই তিনি তার মেয়ের বিয়ের দিন ঠিক করেছিলেন। হঠাৎ করে এরকম ঘটনা ঘটায় শোকে ভেঙে পড়েছে পরিবার।মঙ্গলবার ঘটনাটি ঘটে ইসিএলের ঝাঁঝরা এমআইসি কোলিয়ারিতে। ক্ষতিপূরণ, চাকরির দাবিতে দেহ রেখে বিক্ষোভ সহকর্মীদের।

মঙ্গলবার আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিট নাগাদ ইসিএলের ঝাঁঝরা এমআইসি কোলিয়ারিতে দুর্ঘটনায় মৃত্যু হয় কানাইলাল ঘোষ (৪৮) নামে এক শ্রমিকের। অন্যান্য দিনের মতো এদিন কানাই ঘোষ খনির নিচে সহকর্মীদের সাথে কাজ করছিলেন। আচমকা কনভয়ের বেল্ট এর মধ্যে পড়ে যান তিনি। বেল্টে জড়িয়ে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুর্ঘটনায় তার হাতটি বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে।                  

জানা যায় কানাই বাবু এমআইসি কোলিয়ারিতে কাজ করলেও থাকতেন শ্যামসুন্দরপুর গ্রামে। খনির নিচে থেকে দেহটি উপরে ওঠানোর পর কোলিয়ারি চত্বরে শুরু হয় বিক্ষোভ। কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে দাবি করেন ঝাঁজরা ইউনিটের CMSI কর্পোরেট ওয়েলফেয়ার কমিটির সদস্য রঞ্জিত মুখোপাধ্যায় । তিনি বলেন সুরক্ষার ব্যাপারে গুরুত্ব দেয় না কর্তৃপক্ষ। ফলে এই কোলিয়ারিতে দুর্ঘটনায় কম করে দু'তিনজন শ্রমিকের মৃত্যু হয় প্রতিবছর। দুর্ঘটনার তদন্ত, দোষী আধিকারিকদের চিহ্নিত করে শাস্তির পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরিতে নিয়োগের দাবি জানানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন, কুম্ভমেলায় সন্তানের মৃত্যু, নিথর দেহ দেখে অজ্ঞান মা, সহায় হল ব্যাগে রাখা হ্যাম রেডিও-র ভিজিটিং কার্ড !

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের নেতা বিন্দু দেব জানান, ফেব্রুয়ারি মার্চ মাসে উৎপাদনের একটা চাপ থাকে, আর সেই চাপ থেকেই অন্যমনস্ক হয়ে শ্রমিকদের দুর্ঘটনা ঘটেছে কিনা সম্পূর্ণ তদন্তের দাবি করছেন তিনি বলে জানান। পাশাপাশি তিনি এও বলেন এই ঘটনায় যদি ইসিএল কর্তৃপক্ষের কোন গাফিলতি থাকে তাহলে কর্তৃপক্ষের বিরুদ্ধে বড়সড়ো আন্দোলনে নামবেন তারা।যদিও এই ঘটনায় ঘটনা স্থলে আশা কোলিয়ারির পার্সোনাল ম্যানেজার পি মাধুরী, ক্যামেরা দেখেই পালিয়ে যান,ক্যামেরার সামনে তিনি মুখ খুলতে চাননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
TMC News: ‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget