এক্সপ্লোর

West Bengal Election 2021: বিরোধীদের প্রতিহত করতে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে হবে, ছাত্র-যুবদের প্রতি আহ্বান পার্থ চট্টোপাধ্যায়ের

এদিন ঠাকুরপুকুরে ছাত্র-যুব রাজনৈতিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম বিধানসভা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে ৷ সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে।

রুমা পাল, কলকাতা: ২০২১-এর নির্বাচন সাদামাটা নির্বাচন নয়, এই নির্বাচনে ‘রাম’ কার্ড নয়, ‘জনতা কি কার্ড’-ই আসল ৷ ছাত্র-যুব-দের এমনই বার্তা দিলেন বেহালা পশ্চিম এর বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এদিন ঠাকুরপুকুরে ছাত্র-যুব রাজনৈতিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম বিধানসভা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে ৷ সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে। বাড়াতে হবে জনসংযোগ। তৃণমূল সরকার আসার পর আইনের শাসন স্থাপন হয়েছে। একটিও রাজনৈতিক খুন নেই । বামেদের আমলে রক্তাক্ত ছিল বেহালা ৷ কিন্তু আজ উন্নয়নের পথে হাঁটছে ৷ এমনটাই মন্তব্য বেহালা পশ্চিমের বিধায়কের। বুথে বুথে মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দেন ছাত্র-যুবদের। বুথে বুথে মানুষের কাছে পৌছানোর নির্দেশ দেন ছাত্র-যুবদের। দ্রুত শুরু করতে হবে দেওয়াল লিখন। আগামী ১৭ তারিখ বুথে বুথে দলীয় পতাকা উত্তোলন দিবস পালন করতে হবে । গলিতে রাস্তায় তৃণমূল কংগ্রেসের পতাকায় ছেয়ে ফেলতে হবে একটাই ৷ তৃণমূল কংগ্রেসের মুখ একজনই- মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনই নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়ের।

ছাত্র-যুবদের উদ্দেশ্যে বলেন সিপিআইএম এবং কংগ্রেস বিজেপি-কে পিছন থেকে সমর্থন করছে। সিপিআইএম নিজেদের রাজনীতি ভুলে গিয়েছে ৷ যে কংগ্রেসের সঙ্গে তাদের বিরোধ, তাদের সঙ্গেই এখন হাত মিলিয়েছে।

ছাত্র-যুব রাজনৈতিক সম্মেলনে সাংসদ মালা রায় বলেন বিজেপি-র বড় বড় বুলি, তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে প্রমাণ করুন। অন্যদিকে এই সম্মেলনে পুর প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীষ কুমার বলেন, লড়াইটা তৃণমূল কংগ্রেস আর বিজেপির নয়, ছাত্র পরিষদের সঙ্গে আরএসএস-এর। ছাত্র-যুবদের প্রতি তার বার্তা আবেগ দিয়ে শৃঙ্খলা-কে উড়িয়ে দিতে হবে। ওরা বাইরে থেকে আসছে ৷ নির্বাচনের পর আর তাদের খুঁজে পাওয়া যাবে না।

পুর-প্রশাসক মন্ডলীর আরেক সদস্য তারক সিং বলেন মানুষের কাছে পৌঁছতে গেলে ৩৪ বছরে কী হয়নি আর নয় ৷ এবার গত ১০ বছরে তৃণমূল সরকার কী কাজ করেছে সেই খতিয়ানই তুলে ধরতে হবে। মানুষ ভুলে যায় ৷ তাদের আবারও মনে করাতে হবে কী কী উন্নয়ন হয়েছে, এই তৃণমূল সরকারের আমলে। ইভিএম-এ মক পোলের সময় সতর্ক থাকতে হবে প্রতিনিধিদের। হেরে যাওয়ার পর ইভিএম খারাপ বললে হবে না, কোনও ইভিএম খারাপ থাকলে আগেই জানাতে হবে নেতৃত্ব-কে ।

এভাবেই ছাত্র যুবদের উদ্বুদ্ধ করলেন তাঁরা। জনসংযোগ এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। যেভাবে বিজেপি ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তা প্রতিহত করতে তৃণমূল ছাত্র-যুব-দের ভোটের আগে রাজনৈতিকভাবে চাঙ্গা করার জন্য সব প্রশ্নের উত্তরই তাদের সামনে তুলে ধরলেন। ভোট কুশলী পি কে যেমন ক্লাস নিচ্ছেন নেতা-নেত্রীদের সেই ক্লাসে পড়ানো সবকিছু তারা উজাড় করে দিচ্ছেন ছাত্র যুবদের। সময়ই বলবে কে জিতল। রেসে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget