এক্সপ্লোর

West Bengal Election 2026:আজ পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট, প্রথম দফার ট্রেন্ড কি দ্বিতীয় দফাতেও বজায় থাকবে?

West Bengal Election 2026: এবার দ্বিতীয় দফায় কী হবে? প্রথম দফার ট্রেন্ড কি দ্বিতীয় দফাতেও বজায় থাকবে?

কলকাতা: প্রথম দফায় রেকর্ড ভোটদানের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। ১৫২টি আসনে ভোট পড়েছিল ৯৩ শতাংশ। ১৫টি বুথে ১০০ শতাংশ এবং ১৮২টি বুথে ৯৯ শতাংশ ভোট পড়েছে।   উল্লেখযোগ্য় বিষয় হল, প্রথম দফায় যে ১৫২টি আসনে ভোট হয়েছে, সেখানে ২০২১-এর তুলনায় এবার ভোটার সংখ্য়া প্রায় ১৭ লক্ষ কমলেও, ভোটদানের হার প্রায় ১০ শতাংশ বেড়েছে। এবার দ্বিতীয় দফায় কী হবে? সবার নজর সেদিকে।

আরও পড়ুন, ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?

আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় এবং শেষ দফার ভোট। প্রথম দফার মতোই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে হচ্ছে নির্বাচন।কে সরকার গড়তে চলেছে, সেই রায় EVM বন্দি করবেন ১৪২টি কেন্দ্রের ভোটাররা।ভোটের নিরাপত্তার কড়াকড়ি যেমন রেকর্ড ভেঙেছে, তেমনই রেকর্ড ভেঙেছে প্রথম দফায় ভোটদানের হার। ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে। যা স্বাধীনতার পর এই প্রথম। ভেঙে চুরমার যাবতীয় পুরনো রেকর্ড।

নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্য়ান অনুযায়ী, এমন অনেক বুথ রয়েছে, যেখানে ৯৯ শতাংশ এমনকী ১০০ শতাংশ ভোটও পড়েছে। ১৫টি বুথে ১০০ শতাংশ ভোট পড়েছে। শতাধিক বুথে ৯৯ শতাংশ ভোট পড়েছে। কয়েকটি বুথে ১০০ শতাংশের বেশি ভোট পড়েছে। কমিশনের বক্তব্য়, মক পোলের সময় যদি ইভিএম পরীক্ষার জন্য দেওয়া ভোট না মোছা হয় সেক্ষেত্রেও এমনটা হতে পারে। ভুল ধরা পড়লে গণনায় ইভিএমের মেকানিজমে সেই ভোট বাতিল করে দেওয়া সম্ভব। 

প্রথম দফায় ভোট হয়েছিল ১৫২টি আসনে। ২০২১ সালের বিধানসভা ভোটে, এই ১৫২টি আসনে মোট ভোটার সংখ্য়া ছিল প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ।আর ভোট দিয়েছিলেন প্রায় ৩ কোটি ১৪ লক্ষ ভোটার। অর্থাৎ প্রায় ৮৩ শতাংশ। এবার প্রথম দফায় এই ১৫২টি আসনে মোট ভোটার সংখ্য়া ছিল প্রায় ৩ কোটি ৬১ লক্ষ। আর ভোট দেন প্রায় ৩ কোটি ৩৬ লক্ষ। অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ।অর্থাৎ মোট ভোটার সংখ্য়া প্রায় ১৭ লক্ষ কমলেও ,প্রদত্ত ভোটের সংখ্য়া প্রায় সাড়ে ২১ লক্ষ বেড়েছে। ভোটদানের হারও ১০ শতাংশ বেড়েছে। 
 
দ্বিতীয় দফায় ভোট রয়েছে ১৪২টি আসনে। ২০২১ সালের বিধানসভা ভোটে এই ১৪২টি কেন্দ্রে। মোট ভোটার সংখ্য়া ছিল প্রায় ৩ কোটি ৫৬ লক্ষ। আর ভোট পড়েছিল প্রায় ২ কোটি ৮৮ লক্ষ। অর্থাৎ ৮১ শতাংশের কাছাকাছি। SIR-এর পর এবার এই ১৪২টি কেন্দ্রে ভোটার সংখ্য়া কমে হয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৫০ হাজার। অর্থাৎ প্রায় সাড়ে ৩৪ লক্ষ ভোটার কমেছে। ২০২১ সালের বিধানসভা ভোটে এই ১৪২টি আসনে প্রায় ৮১ শতাংশ ভোট পড়েছিল। এবার দ্বিতীয় দফায় কী হবে? প্রথম দফার ট্রেন্ড কি দ্বিতীয় দফাতেও বজায় থাকবে? আজ দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট। শেষ অবধি আজ কত ভোট পড়ে, ফের রেকর্ড ভাঙে কি না, সেদিকেই নজর সবার।

Advertisement

সেরা শিরোনাম

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Advertisement

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget