এক্সপ্লোর

Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID

CID On Baruipur Encounter: বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু হয় ধৃত এক অভিযুক্তের, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার-তদন্তে এবার CID।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বারুইপুরকাণ্ডে এনকাউন্টার-তদন্তে CID.বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে ধৃত প্রভাস মণ্ডলকে এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় এবার তদন্ত করবে সিআইডি। ইতিমধ্যেই সেই তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০

পুলিশি তদন্তের পর যে খবর উঠে এসেছে, তা হল এই ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। ধৃত ওই প্রভাস মণ্ডলকে গত পরশুদিন রাতে, ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগ , তখন প্রভাস    এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়। পালানোর চেষ্টা করে ওই ধৃত এবং   পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ডগুলিও চালায় বলে দাবি পুলিশের। এরপরেই পাল্টা পুলিশ দুই রাউন্ডগুলি চালায়। এই বিষয়েই তদন্তে নেমেছে রাজ্য পুলিশের সিআইডি।আজকে কিছুক্ষণ পরই, সিআইডি এর আধিকারিকরা আসবেন বারুইপুরে।

মাথায় একাধিক আঘাত, গোপনাঙ্গে ক্ষতচিহ্ন, শরীরে আঁচড়, কামড়ের দাগ। মাত্র ১২ বছর বয়সে ভয়ঙ্কর হিংসার শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস সিক্সের ছাত্রীটিকে, বন্ধুর জন্মদিনে যাওয়ার সময় এমন নারকীয় ঘটনা। যে ঘটনায় শিউড়ে উঠছে গোটা রাজ্য়। ঠিক যে পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছিল। তার অদূরে, পুনর্নির্মাণের সময়, পুলিশের গুলিতে মৃত্য়ু হল প্রভাস মণ্ডলের। তাঁর এনকাউন্টারে বিন্দুমাত্র দুঃখিত নয় পরিবার। প্রভাসের পরিবার বলছেন, যেমন কর্ম, তেমন পরিণতি।

 এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের মা সন্ধ্যা মণ্ডল বলেন, ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেরকম দুষ্কর্ম করেছে, আমার কোনও আর আপত্তি নেই, কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়েকে কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। শেষ আমার। আমরা আনব না। আমার কেউ নেই। আমি আনতে পারব না। আমি ও দেখতে পারব না। আমি ওর আর কিছু করব না। ও যাক।'  মৃত নাবালিকার বাবা বলেন, পুলিশের উপর পুরো আস্থা আছে। সরকারের উপর আস্থা, ভরসা আছে। মুখ্যমন্ত্রী কাল কথা দিয়েছে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রীর উপর ফুল ভরসা আছে আমাদের। পুলিশের উপরে পুরো, ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না।  দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চেয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে। দাদা (মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী) আমায় ভরসা দিয়েছে। দাদার (মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী) উপর ফুল ভরসা আছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে, পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক-সহ ৯-১০ জন পুলিশ কর্মী। অভিযোগ, আচমকা এক পুলিশ কর্মীর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়ে সে। পুলিশ সূত্রে খবর, তাঁদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে পালানোর চেষ্টা করে প্রভাস। এরপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। 

 


 

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget