এক্সপ্লোর

Kudghat Manhole Accident: ম্যানহোলে ভূগর্ভস্থ মিথেন গ্যাসেই পুরসভার চার অস্থায়ী কর্মী মৃত্যু বলেই অনুমান, সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন

জীবন বাজি রেখে অন্ধকারে নেমেছিলেন...সেই অন্ধকারের বুকে চিরতরে হারিয়ে গেলেন চারজন। ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপ সংযোগের কাজ করতে গিয়ে মৃত্যু হল কলকাতা পুরসভার চার অস্থায়ী শ্রমিকের!

হিন্দোল দে, কলকাতা: কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা। ম্যানহোলে কাজ করতে নেমে তলিয়ে গেলেন ৪ শ্রমিক। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু। ভূগর্ভস্থ মিথেন গ্যাসেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। কর্মীদের সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। পুরসভার দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। যদিও তা মানতে নারাজ বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জীবন বাজি রেখে অন্ধকারে নেমেছিলেন...সেই অন্ধকারের বুকে চিরতরে হারিয়ে গেলেন চারজন। ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপ সংযোগের কাজ করতে গিয়ে মৃত্যু হল কলকাতা পুরসভার চার অস্থায়ী শ্রমিকের! কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কুঁদঘাট এলাকা। এখানেই, মাটির নিচে, পাইপ সংযোগের কাজ করছে কলকাতা পুরসভার সংস্থা  কেইআইআইপি। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ, নালার ভিতর, মূল পাইপ সংযোগের কাজে, ভিতরে নামেন ৭ কর্মী। কর্মীদের দাবি, তখনই আচমকা গ্যাস বেরোতে শুরু হয়। তিনকর্মী কোনওমতে বেরিয়ে আসতে পারলেও, ভিতরে আটকে পড়েন ৪ জন।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। উদ্ধার করে একজনকে। কিন্তু, বাকি তিনজনকে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। শেষমেষ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর ঘণ্টা দুয়েকের চেষ্টায় বাকি ৩জন উদ্ধার হয়। তাঁদের মধ্যে দু’জনকে এসএসকেএমে ও ২জনকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪ জনকেই মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। বাকি তিন কর্মীও হাসপাতালে ভর্তি।

 

খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, মৃত চারজনই মালদার বাসিন্দা। ঝুঁকিপূর্ণ এই কাজে কর্মীদের সুরক্ষা ব্যবস্থা ঠিক মতো ছিল কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। কলকাতা পুরসভার দাবি, পর্যাপ্ত নিরপত্তার ব্যবস্থা ছিল।

 

কিন্তু এই দাবি মানতে নারাজ বিপর্যয় মোকাবিলা বাহিনী। এক বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীর কথায়, ‘‘আমাদের চোখে নিরাপত্তার কিছু চোখে পড়েনি।’’

 

পুলিশের তরফে জানানো হয়েছে, ভূগর্ভে কাজ চলাকালীন, সম্ভবত কোনওভাবে জল ঢুকেছিল। মিথেন গ্যাস তৈরি হয়ে থাকতে পারে। সেই কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ময়নাতদন্তের পর, মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget