এক্সপ্লোর

লাদাখ সংঘর্ষ নিয়ে শুক্রবার সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী, গালোয়ান উপত্যকা বরাবরই তাদের, বিবৃতি দিয়ে দাবি চিনের

ভারত গতকালই জানিয়ে দিয়েছে, পূর্ব লাদাখে উত্তেজনা হ্রাসের উদ্যোগের মধ্যে চিনা সেনাবাহিনীর একতরফা এলাকাগত স্থিতাবস্থা বদলে দেওয়ার চেষ্টার ফলেই গালোয়ানে দুদেশের সেনাবাহিনীর সংঘর্ষ হয়, চিন দুতরফের উপর মহলে স্থির হওয়া বোঝাপড়া ঠিকমত পালন করলে এমন পরিস্থিতি এড়ানো যেত।

নয়াদিল্লি: লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা, ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে বহু ভারতীয় সেনাকর্মীর প্রাণ চলে যাওয়ার পর দেশের ভিতরে ক্ষোভ, অসন্তোষ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ১৯ জুন, শুক্রবার বিকেল ৫টায় সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সোমবার রাতের হাতাহাতি, মারামারিতে চিনের তরফেও কম্যান্ডিং অফিসার সহ কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে, যদিও কোনও গোলাগুলি চলেনি। ভারত-চিন সীমান্ত বিরোধের ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই দেশের ভিতরে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত সাতদিন ধরে চিনা সেনাবাহিনী পূর্ব লাদাখে ঢুকে বসে রয়েছে বলে অভিযোগ তুলে বিরোধীরা প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য জানতে চেয়েছে। প্রধানমন্ত্রী কেন চুপ, জিজ্ঞাসা করেছেন রাহুল গাঁধী। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে থাকবেন সব স্বীকৃত রাজনৈতিক দলের সভাপতিরা। ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে কথা হবে তাঁদের। বৈঠকে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী। ট্যুইট করে একথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। ভারত গতকালই জানিয়ে দিয়েছে, পূর্ব লাদাখে উত্তেজনা হ্রাসের উদ্যোগের মধ্যে চিনা সেনাবাহিনীর একতরফা এলাকাগত স্থিতাবস্থা বদলে দেওয়ার চেষ্টার ফলেই গালোয়ানে দুদেশের সেনাবাহিনীর সংঘর্ষ হয়, চিন দুতরফের উপর মহলে স্থির হওয়া বোঝাপড়া ঠিকমত পালন করলে এমন পরিস্থিতি এড়ানো যেত। আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ গালওয়ানে সামরিক জওয়ানদের মৃত্যুর ঘটনা গভীর উদ্বেগজনক, যন্ত্রণাদায়ক বলে মন্তব্য করেছেন। বলেছেন, আমাদের জওয়ানরা কর্তব্য পালন করতে গিয়ে দৃষ্টান্তমূলক সাহস দেখিয়ে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ঐতিহ্য অনুসারে নিজেদের জীবন বলিদান করেছেন। দেশ কখনও ওঁদের শৌর্য্য, বলিদান ভুলবে না। নিহত জওয়ানদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। এই কঠিন সময়ে দেশবাসী তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছেন। ভারতের সাহসী বীরদের নিয়ে আমরা গর্বিত। এদিকে চিন কট্টর অবস্থানে অনড় থেকে ভারতের দিকেই আঙুল তুলে জানিয়ে দিল, গালওয়ান উপত্যকা বরাবর তাদেরই। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ানের দাবি, ভারতীয় বাহিনীই সীমান্ত সংক্রান্ত ইস্যুতে স্থির হওয়া প্রটোকল ও দুপক্ষের কম্যান্ডার পর্যায়ে ঠিক হওয়া ঐকমত্য ভীষণ ভাবে লঙ্ঘন ও ভুলচুক করেছে। তিনি আরও বলেছেন, আমরা আর সংঘর্ষ চাই না। সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ রাখছি আমরা। কোনটা ঠিক, কোনটা ভুল, সেটা খুব স্পষ্ট। সেদিনের ঘটনাটি হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) চিনের জমিতে, এজন্য চিনকে দোষ দেওয়া যাবে না। সেইসঙ্গে তিনি বলেন, ভারতকে বলছি, সামনের সারির বাহিনীকে শৃঙ্খলা মেনে চলতে বলুক, নাক গলানো, প্রোঅ্যাকটিভ কাজকর্ম থামিয়ে চিনের সঙ্গে থাকুক, আলাপ-আলোচনা, কথাবার্তার মাধ্যমে মতবিরোধ মিটিয়ে ফেলার সঠিক রাস্তায় ফিরুক।

সেরা শিরোনাম

CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
West Bengal News Live : মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ, স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস
ABP Ananda Top 10, 5 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 5 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget