এক্সপ্লোর

Lohagad Murder Case: 'মাথায় পরচুলা ... তোতলা... কেতনকে কেন পাত্র হিসেবে পছন্দ ছিল না...সব কারণ বলেই দিলেন অভিযুক্ত সিয়া?

পুনের কেতন আগরওয়াল খুনের মামলায় নতুন মোড়। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

পুণে : মহারাষ্ট্রের বহুল আলোচিত লোহাগড় দুর্গ খুনের মামলায় ফের সামনে এল নতুন তথ্য। পুলিশি জেরায় অভিযুক্ত সিয়া গোয়াল দাবি করেছেন, তিনি হবু স্বামী কেতন আগরওয়ালকে বিয়ে করতে চাইতেন না। এর পিছনে একাধিক কারণ ছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি। এবিপি নিউজ সূত্রে খবর,  পুলিশ সূত্রের দাবি, সিয়া জানিয়েছেন, কেতনের মাথায় চুল কম ছিল এবং তিনি একটি হেয়ার প্যাচ (Hair Patch) ব্যবহার করতেন। তা ২০ বছরের সিয়ার মোটেই পছন্দ ছিল না। সে-কথা বাড়ির লোক জানলেও, বিষয়টিকে গুরুত্ব দেননি।  পাশাপাশি তাঁর তোতলামির সমস্যাও ছিল বলে সিয়ার দাবি। এই বিষয়গুলি তাঁর পছন্দ ছিল না বলে নাকি পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত । তবে এই সমস্ত তথ্য এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত হয়নি।

প্রেমিকের জন্যই বিয়ে ভাঙতে চেয়েছিলেন?

তদন্তকারীদের দাবি, সিয়া জেরায় আরও বলেছেন, তিনি আরেক অভিযুক্ত চেতন চৌধুরীর প্রেমে পড়েছিলেন। সেই কারণেও কেতনের সঙ্গে বিয়ে করতে চাননি। পুলিশের অভিযোগ, বিয়ে ভাঙার বদলে সিয়া ও চেতন মিলে কেতনকে খুনের পরিকল্পনা করেন।

'পরিবারকে কষ্ট দিতে চাইনি'

পুলিশের দাবি, সিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি যদি বিয়ে করতে না চান, তবে পরিবারকে তা জানাননি কেন? জেরায় তিনি নাকি বলেন, পরিবারকে আঘাত দিতে চাননি। বরং তাঁর মনে হয়েছিল, লোহগড় দুর্গে ট্রেকিংয়ের সময় কেতনকে খাদে ফেলে দিলে সেটি দুর্ঘটনা বলেই মনে হবে এবং কারও সন্দেহ হবে না। তদন্তকারীদের দাবি, সিয়ার ধারণা ছিল ওই এলাকায় সিসিটিভি নেই। তাই ঘটনাটিকে সহজেই দুর্ঘটনা হিসেবে দেখানো যাবে। 

গ্রেফতারের পরেও দেখতে যাননি পরিবারের কেউ!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের পর থেকে এখনও পর্যন্ত সিয়ার সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের কোনও সদস্য থানায় যাননি। সাধারণত এমন ঘটনায় পরিবারের কেউ না কেউ অভিযুক্তের সঙ্গে দেখা করতে এলেও, এই ঘটনায় এখনও পর্যন্ত তাঁর বাবা, মা বা ভাই কেউই আসেননি বলে দাবি পুলিশের। অন্যদিকে, সহ-অভিযুক্ত চেতন চৌধুরীর বাবা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে।

'ডামি' দেহ দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ

তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পুণে গ্রামীণ পুলিশ লোহগড় দুর্গে ক্রাইম সিন রিক্রিয়েট (Crime Scene Reconstruction) করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ায় একটি ডামি বডি ব্যবহার করে দেখা হবে, কীভাবে কেতন আগরওয়ালকে খাদে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তদের অবস্থান, ধাক্কার দিক (Trajectory) এবং ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। পুলিশের বক্তব্য, এই মামলার অধিকাংশ প্রমাণই পরিস্থিতিগত  বা Circumstantial Evidence। তাই প্রতিটি দিক অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে।

ভাইকেও জেরা

তদন্তের স্বার্থে সিয়া গোয়ালের ভাইকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীরা জানতে চাইছেন—

  • সিয়া কি আগে কখনও বিয়ে নিয়ে আপত্তি জানিয়েছিলেন?
  • পরিবারের সদস্যরা কি তাঁর ও চেতন চৌধুরীর সম্পর্ক সম্পর্কে জানতেন?
  • বিয়ের আগে কোনও পারিবারিক আলোচনা হয়েছিল কি না?

এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজেই এগোচ্ছে তদন্ত।  সিয়া গোয়াল ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযোগের তদন্ত এখনও চলছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁদের আইনত দোষী বলা যায় না।

আরও পড়ুন : শিমলায় ভয়াবহ দুর্ঘটনা! গাড়ি সটান গভীর খাদে, মৃত্যু সকলের

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget