এক্সপ্লোর

Shimla Accident: শিমলায় ভয়াবহ দুর্ঘটনা! গাড়ি সটান গভীর খাদে, মৃত্যু সকলের

হিমাচল প্রদেশের শিমলায় দুধবোঝাই একটি পিক-আপ গভীর খাদে পড়ে মৃত্যু হয়েছে ৬ জনের। ঘটনাস্থলেই প্রাণ হারান সকলেই। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


শিমলা :  হিমাচল প্রদেশের শিমলা য় ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। শুক্রবার শিমলার তাকলেচ পুলিশ ফাঁড়ির  উরমান এলাকায় দুধবোঝাই একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬ জনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু হয়। পরে খাদ থেকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর HP06B-2420। ঠিক কী কারণে গাড়িটি খাদে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের পরিচয়ও প্রকাশ করেছে প্রশাসন। মৃতরা হলেন ২৩ বছরের অভিষেক সানি, ৫৬ বছরের লায়ক রাম, ৩২ বছরের অশোক জৈন (গাড়ির চালক), ২৩ বছরের নীতিন, আশা কুমারী এবং যুগল।

রামপুরের এসডিএম হর্ষ অমরিন্দর সিং নেগি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উরমান এলাকায় দুধবোঝাই একটি পিক-আপ দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে থাকা ৬ জনেরই মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।  এই মর্মান্তিক দুর্ঘটনার পর তাকলেচ, কাশাপাট এবং আনি-সহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

এর আগেও হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তায় একাধিক ভয়াবহ  দুর্ঘটনা ঘটেছে। সরু রাস্তা, খাড়া বাঁক এবং গভীর খাদ থাকায় সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। বর্ষাকালে এই ঝুঁকি আরও বেড়ে যায়। ভূমিধস, পিচ্ছিল রাস্তা এবং খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। গত জানুয়ারিতেই হিমাচলে সিরমৌউর জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে বহু প্রাণ হানি ঘটে । বহুজন আহত হন। সোলান থেকে হরিপুর ধারে যাচ্ছিল বাসটি। পাহাড়ি পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে গভীর খাদে পড়ে যায়। একেবারে দুমড়েমুচড়ে যায় সেটি ।                                         

আরও পড়ুন : শুধুমাত্র এই কারণেই 'খুন করতে হয়' হবু বর কেতনকে, পুলিশের সামনে চাঞ্চল্যকর দাবি সিয়ার, পুণে হত্যাকাণ্ডে নয়া মোড়?

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Advertisement

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget