এক্সপ্লোর

India Heatwave : ভারতে 'সর্বকালীন দীর্ঘ' তাপপ্রবাহ, আরও অসহনীয় গরমের সতর্কবার্তা, যা হতে পারে স্থায়ী ও তীব্র !

Weather Update : বাইরে বের হওয়াই কার্যত দুষ্কর হয়ে গিয়েছে। ঘামে জামা-কাপড় ভিজে নাস্তানাবুদ হতে হচ্ছে।

নয়াদিল্লি : তীব্র গরম থেকে এখনও স্বস্তি নেই। গলদঘর্ম হয়ে কার্যত নাজেহাল হয়ে যাচ্ছে রাজ্যবাসী। বৃষ্টিরও দেখা নেই। বাইরে বের হওয়াই কার্যত দুষ্কর হয়ে গিয়েছে। ঘামে জামা-কাপড় ভিজে নাস্তানাবুদ হতে হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবারই ভারতের আবহাওয়া বিভাগ থেকে বলা হল, দেশে সবথেকে দীর্ঘ তাপপ্রবাহ চলছে। শুধু তা-ই নয়, আগামীদিনে অসহনীয় তাপমাত্রার (Temperature) মুখে পড়তে হবে মানুষকে। মে-র মাঝামাঝি থেকে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ তাপপ্রবাহের কবলে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যাচ্ছে। India Heatwave Longest Ever

এক সাক্ষাৎকারে Indian Express Daily-কে IMD-র প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, 'সবথেকে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলছে। কারণ, দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ২৪ দিন ধরে তাপপ্রবাহ দেখা যাচ্ছে।' চলতি সপ্তাহেই বর্ষার বৃষ্টি দেশের উত্তর প্রান্তে এগিয়ে আসায় পারদের মাত্রা কমতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও, পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি বলেন, 'যদি আগাম কোনও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে প্রায়ই তাপপ্রবাহ দেখা যাবে। যা হবে স্থিতিশীল এবং তীব্র।' 

তিনি আরও বলছেন, 'মানুষের কার্যকলাপ, বাড়তে থাকা জনসংখ্যা, শিল্পায়ন ও পরিবহনের জেরে ক্রমাগত কার্বন-ডাই অক্সাইড, মিথেন ও ক্লোরোকার্বন বাড়ছে। আমরা শুধুমাত্র নিজেদেরই বিপদে ফেলছি না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বিপদে ফেলছি।'

বঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে এখনও থমকে। তাই উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হলেও, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আজ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমন জ্বালাপোড়া গরম থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না। অন্যদিকে, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাকি ৫ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের ছবিটা চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের মতে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে কবে ঢুকবে সেটা এখনই বলা যাচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেই ছবিটা পরিষ্কার হবে বৃহস্পতিবারের পর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget