এক্সপ্লোর

ক্যাম্পাসে দাঁড়িয়ে প্রেম প্রস্তাব, দুই পড়ুয়াকে বহিষ্কার লাহোর বিশ্ববিদ্যালয়ের

লাহোর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে প্রেম প্রস্তাব দেন। ক্যাম্পাসের ভেতরেই হাটু গেড় বসেন সেই ছাত্রী প্রেম নিবেদন করেছিলেন। ছাত্রটি ছাত্রীর প্রস্তাবে সম্মতি দেন। ওই ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যেই আলিঙ্গন করেন ছাত্র। সেই সময় দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অনেকেই। অনেকেই মোবাইলে ওই ঘটনার ভিডিও তোলেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

লাহোর: ভালবেসে নিজের মনে কথা বলেছিলেন তাঁরা। বিশ্ববিদ্য়ালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে একে অপরকে করেছিলেন আলিঙ্গন। আর সেই অপরাধে বহিষ্কার করা হল দুই পড়ুয়া। ঘটনা পাকিস্তানের প্রথম সারির এক বিশ্ববিদ্যালয়ের। লাহোর বিশ্ববিদ্য়ালয়ের এই সিদ্ধান্তে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক।

ঘটনা কী?

লাহোর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে প্রেম প্রস্তাব দেন। ক্যাম্পাসের ভেতরেই হাটু গেড় বসেন সেই ছাত্রী প্রেম নিবেদন করেছিলেন। ছাত্রটি ছাত্রীর প্রস্তাবে সম্মতি দেন। ওই ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যেই আলিঙ্গন করেন ছাত্র। সেই সময় দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অনেকেই। অনেকেই মোবাইলে ওই ঘটনার ভিডিও তোলেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই কর্তৃপক্ষের নজরে পড়ে দুই পড়ুয়া। বিধিভঙ্গের অপরাধে তাঁদের বিশ্ববিদ্য়ালয় থেকে বহিষ্কার করা হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুই পডুয়ার প্রেম নিবেদন নিয়ে লাহোর বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ শাখা শুক্রবার বৈঠক করে। ওই পড়ুয়াদের কী ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। ডাকা হয়েছিল দুই পড়ুয়াকেও। কিন্তু কমিটির সামনে পড়ুয়ারা হাজির হননি। তারপরই কর্তৃপক্ষ তাঁদের বিশ্ববিদ্যলয় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের বিধি ভঙ্গ করেছে। তাই তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হল।


আর এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ কেউ বলছেন পৃথিবীর এই দুঃসময়ে ভালবাসা বেঁচে আছে তরুণ প্রজন্মের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপকে হাস্যকর বলেও মন্তব্য করেছেন। কেউ আবার বিশ্ববিদ্য়ালয় চত্বরে ছাত্র ছাত্রীর প্রেম প্রস্তাব নিয়ে কড়া ভাষায় সমালোচনাও করেছেন। প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রামের স্ত্রী শানিয়েরা ট্য়ুইটার হ্য়ান্ডেলে লিখেছেন, সব রকম নিয়ম প্রয়োগ করুন। কিন্তু কখনই প্রেমকে বহিষ্কার করতে পারবেন না। প্রেম আমাদের হৃদয়ে আছে। যা জীবনকে মূল্যবান করে তোলে। তিনি আরও লিখেছেন, আমরা কিছুদিন আগেই আন্তর্জাতিক নারী দিবস পালন করলাম। আর ঠিক তার কয়েকদিন পরেই বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে বহিষ্কার করা হল। আত্মবিশ্বাস এবং মনোবল নিয়ে একজনকে তিনি প্রেম নিবেদন করেছিলেন। ঠিক কী ধরণের উদাহরণ তৈরি করছি আমরা?

 

 

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসী বোঝাই নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসী বোঝাই নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget