এক্সপ্লোর

LPG Gas Crisis: ট্রেনযাত্রায় নাও মিলতে পারে খাবার, LPG-র আকালে হেঁশেল বন্ধ হওয়ার জোগাড় IRCTC-র

LPG Cylinder Shortage: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে ভারতেও।

নয়াদিল্লি: দেশ জুড়ে রান্নার গ্যাসের আকাল। IRCTC-র পরিষেবাতেও তার আঁচ অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে ভারতীয় রেলকে। দূরপাল্লার ট্রেনে আপাতত  রান্না করা খাবার পরিবেশন বন্ধ রাখা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। টিকিটের সঙ্গে যাঁরা ইতিমধ্য়েই খাবার বুক করে ফেলেছেন, তাঁদের খাবারের টাকা ফেরত দেওয়া হতে পারে বলে খবর। (LPG Cylinder Shortage)

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে ভারতেও। হোটেল-রেস্তরাঁ, হাসপাতাল, শ্মশানের কাজকর্মও ব্যাহত হচ্ছে। গৃহস্থের যাতে সমস্যা না হয়, তাই আপাতত বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই আবহেই দূরপাল্লার ট্রেনে রান্না করা খাবার পৌঁছে দেওয়াও দুষ্কর হয়ে উঠেছে। (LPG Gas Crisis)

রেল আধিকারিকরা জানিয়েছেন, LPG-সঙ্কটের প্রভাব পড়ছে IRCTC-র হেঁশেলেও। খাবার রান্না করে ট্রেনের প্যান্ট্রিতে তোলে তারা। সেই খাবার গরম করে যাত্রীদের পরিবেশন করা হয়। LPG-র জোগান না থাকায়, মূল হেঁশেলেই হাড়ি চড়ানো মুশকিল হয়ে উঠেছে। তাই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে। 

দিল্লি সূত্রে খবর, ইতিমধ্যেই ক্যাটেরিং পরিষেবা প্রদানকারীদের সতর্ক করেছে IRCTC. আপাতত যাত্রীদের কাছে যাতে খাবার পৌঁছে যায়, তার জন্য বিকল্প ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে। মঙ্গলবার IRCTC-র তরফে ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম এবং জন আহার আউটলেটগুলিকে চিঠি দেওয়া হয়। LPG-র জোগানে টান পড়লে রান্নার বিকল্প উপায় বের করে রাখতে বলা হয়েছে  সকলকে।

ওই  চিঠিতে IRCTC জানায়, পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে আঞ্চলিক স্থিতাবস্থার উপর প্রভাব পড়ছে, যার দরুণ LPG সিলিন্ডারের জোগানেও প্রভাব পড়ছে। সমস্ত ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম এবং জন আহার আউটলেটগুলির পরিষেবা যাতে অব্যাহত থাকে, তা দেখতে হবে। পাশাপাশি, 'রেডি টু ইট' খাবার মজুত রাখতে হবে, যাতে যাত্রীদের চাহিদা মেটানো যায়। সিলিন্ডারে টান পড়লে সঙ্গে সঙ্গে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিরোধী দলগুলি। সংসদ চত্বরে এদিন বিক্ষোভ দেখান বিরোধী শিবিরের নেতানেত্রীরা। হই হট্টগোলের জেরে বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন বিরোধীরা। যদিও বিজেপি-র দাবি, নরেন্দ্র মোদির বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করছেন বিরোধীরা। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget