এক্সপ্লোর

'মদন মিত্র মুক্ত', সুস্থতার উদযাপন সুরে-সুরে

হাসপাতাল থেকে ছুটি পেয়ে একের পর এক গান গাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক

কলকাতা: নারদ-মামলায় অন্তর্বর্তী জামিন মিলেছে দুদিন আগে। আজ এসএসকেএম থেকে ছুটি পেলেন মদন মিত্র। আর ছুটি পেয়েই সুস্থতা উদযাপন করলেন সুরে সুরে। গাইলেন একের পর এক গান। "আজই বসন্ত জাগ্রত দ্বারে'' থেকে "এত কাছে রয়েছ তুমি''। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে বললেন, মদন মিত্র মুক্ত। 

শুধু সুস্থতা উদযাপনই নয়, সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও সুরকেই হাতিয়ার করলেন কামারহাটির বিধায়ক। হাসপাতালের পরিষেবা নিয়ে তাঁর প্রাক্তন সহকর্মী শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে মদনকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, আমি একজন প্রাক্তনকে চিনি সেটা প্রসেনজিৎ। একটা ভাল সিনেমা করেছিল, তার গানটা হল, “এত কাছে রয়েছ তুমি...তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই।’’ আমি আর কোনও প্রাক্তনকে চিনি না। একইসঙ্গে তিনি বলেন, আমার কোনও প্রাক্তন দল নেই। কোনও প্রাক্তন ঝান্ডা নেই।  নিজেকে অনুগত বলেও ব্যাখ্যা করেন মদন মিত্র। শোলে ছবির বিখ্যাত সংলাপ “ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর” টেনে তিনি বলেন, আমি বেইমান নই।

এদিন হাসপাতাল থেকে বেরিয়ে মদন মিত্র জানান, “আমি খুব খুশি, নাতির কাছে যাচ্ছি। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। মদন মিত্র বলেন, আমি মরণাপন্ন হয়ে এসেছিলাম। ৬০-র নিচে অক্সিজেন স্যাচুরেশন ছিল। নাকে লাম্ফ আছে। করোনা পরবর্তী পর্বে হদযন্ত্রের সমস্যা হয়। হাসপাতালে চিকিৎসক, নার্সরা সুস্থ করে তুলেছন। আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।“ রবিবার সকালে পুরোহিত এসে পৌঁছন হাসপাতালে। পুজো করে হাসপাতাল থেকে বেরোলেন কামারহাটির বিধায়ক। হাসপাতালের বাইরে প্রস্তুত হুডখোলা গাড়ি, ফুল নিয়ে নেতাকে স্বাগত জানাতে তৈরি ছিলেন তাঁর অনুগামীরা। 

এদিন তাঁর গলায় শোনা যায় “আমার সোনার হরিণ চাই“, “আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কী?” তিনি বলেন, আমি জগতে এসেছি মনোরঞ্জন করতে। একইসঙ্গে তিনি স্পষ্ট জানান, সমাজের কোনও ক্ষতি হোক চাই না।  আদালতের নির্দেশ অমান্য করব না। আমার এখন কাজ মানুষের পাশে দাঁড়ানো। একইসঙ্গে কটাক্ষ করে গানের সুরে তিনি বলেন, “ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই” – আমি মন্ত্রীও নই, ষড়যন্ত্রীও নই। তথাগত রায়ের মতো লাস ভেগাসের নাচ দেখি না। আমি সাধারণ মানুষ।’’ ফের ফের সুর মিলিয়ে গাইলেন “ও লাভলি।’’ সন্ন্যাসী রাজা প্রসঙ্গ টেনে মদন বলেন, “মেজো কুমার ফিরে এলে তাঁকে বলা হয়, তুমি আমাদের রাজা। তিনি বলেছিলেন আমি আর রাজা হতে চাই না। তোমরা বিশ্বাস করো আমি আরা রাজা হতে চাই না।’’ সবশেষে তিনি সুরে সুরে সবাইকে ধন্যবাদ জানালেন রবীন্দ্রনাথের সুরে, “সবারে আমি প্রণাম করে যাই।’’

 



 

 

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget