এক্সপ্লোর

Madurai Train Fire : 'ট্রেনে সিলিন্ডার নিয়ে সফর', ভয়াবহ আগুনে ছারখার কামরা, মৃত ৯

রেলের দাবি, বেআইনিভাবে এলপিজি সিলিন্ডার নিয়ে সফর করছিলেন যাত্রীরা। সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়।

মাদুরাই : ফের ট্রনে অগ্নিকাণ্ডের খবর। শনিবার সাতসকালে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়। লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেসের একটি কামরা থেকে গনগনে আগুন চোখে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন আরও ২৫ জন।

সাদার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, প্রাইভেট পার্টির জন্য লখনউ থেকে একটি কামরা ভাড়া নিয়েছিলেন পর্যটকরা। মাদুরাই স্টেশনের রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকাকালীন এদিন ভোর সোয়া ৫টা নাগাদ ওই কামরায় আগুন লেগে যায়। রেলের দাবি, বেআইনিভাবে এলপিজি সিলিন্ডার নিয়ে সফর করছিলেন যাত্রীরা। সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়।  

আইএএনএস-এর (INS) রিপোর্ট অনুসারে, মৃতদের মধ্যে ছয়জন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত কোচে ৫৫ জন যাত্রী ছিলেন। দক্ষিণ রেলওয়ের জানিয়েছে, একটি কোচের যাত্রীরা অবৈধভাবে  গ্যাস সিলিন্ডার ব্যবহার করাতেই এই বিপত্তি।  মাদুরাই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, তামিলনাড়ুর বাণিজ্যিক কর বিষয়ক মন্ত্রী পি মূর্তি বলেন,  মৃত যাত্রীরা উত্তর প্রদেশের বাসিন্দা এবং একটি ধর্মীয় ভ্রমণে যাচ্ছিলেন। 

তিনি আরও জানান, “যাত্রীরা তাঁদের নিরাপত্তার জন্য পার্টি কোচটি ভিতর থেকে তালা দিয়ে দেয়। তারপর স্টোভ জ্বালিয়ে চা তৈরি করছিল। তারপর সেই স্টোভ ফেটে  যায়। তার জেরে আগুন লেগে যায়। এবং এতে ৯ জনের মৃত্য হয়। তাঁদের মধ্যে আট যাত্রীকে আমরা শনাক্ত করতে পেরেছি। মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে যাত্রীদের সাহায্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।” 

জানা গিয়েছে, দুর্ঘটনায় সাতজন সামান্য আহত হয়েছেন এবং তাঁদের সরকারি রাজাজি হাসপাতাল ও রেলওয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

জেলাশাসকের তরফে জানানো হয়, “অগ্নিকাণ্ডে মোট নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন পুরুষ যাত্রী ও তিনজন মহিলা যাত্রী । তাঁদের সবার বয়স ৫০ বছরের বেশি। আমাদের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, ওই ট্যুরিস্ট পার্টি কোচে প্রায় ৬৩ জন যাত্রী ছিলেন। যাত্রীরা আজ সকালে চা তৈরি করতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছিল। তারা কোচটি ভিতর থেকে লক করে দেয়। সিলিন্ডার বিস্ফোরণের পরে বাকি যাত্রীরা কোচ থেকে বের হতে পারেনি কারণ সেটি তালা দিয়ে বন্ধ করা ছিল এবং তাঁরা জানতেন না যে সেই মুহূর্তে চাবিটি কার কাছে ছিল। পরে, তাঁরা দরজা ভেঙে কোচ থেকে লাফ দেয়” ।

 

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget