এক্সপ্লোর

Maha Kumbh Accident: কুম্ভে মুখোমুখি বাস-গাড়ি! ভয়ঙ্কর দুর্ঘটনায় মুহূর্তে শেষ ১০টি প্রাণ!

Mahakumbh News: প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় বোলেরো গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন।

প্রয়াগরাজ: প্রয়াগের সঙ্গমে স্নানে যাওয়ার পথে পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল ১০ জন পুণ্যার্থীর। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ১৯ জন। 

প্রয়াগরাজ জেলা পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে বাস ও বোলেরো গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বোলেরো গাড়িতে থাকা ১০ জন পুণ্যার্থী। মৃতদের প্রত্যেকেই ছত্তীসগঢ়ের কোরবা জেলার বাসিন্দা। তাঁরা প্রয়াগের সঙ্গমে পুণ্যস্নানে যাচ্ছিলেন। অন্যদিকে, বাসে থাকা যাত্রীরা সঙ্গমে স্নান সেরে বারাণসী যাচ্ছিলেন। দুর্ঘটনায় ১৯ জন বাসযাত্রীও জখম হয়েছেন। 

প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় বোলেরো গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন ভক্তরা। মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা বাসের সঙ্গে ভক্তদের বোলেরোর সংঘর্ষ হয়।

কিছুদিন আগে মহাকুম্ভ থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দেগঙ্গার তৃণমূল নেতার স্ত্রী ও এক আত্মীয়ার। তৃণমূল নেতা ও তাঁর মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য উজ্জ্বল দাস, তাঁর স্ত্রী-মেয়ে ও আত্মীয়-সহ ৮ জনের দলটি প্রয়াগরাজে যায়। ফেরার পথে, গতকাল রাতে বিহারের সাসারামে ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতার স্ত্রী ও এক আত্মীয়ার। গুরুতর আহত তৃণমূল নেতা ও মেয়েকে পাটনার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিহার রওনা হয়েছেন। 


মহাকুম্ভে যাওয়ার পথে, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হাওড়ার এক যুবকের। হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দা বুবাই মাইতি। পরিচিত ব্যক্তির বাইকে চেপে যাচ্ছিলেন মহাকুম্ভে। গতকাল বিহারের ঔরঙ্গাবাদে ১৯ নম্বর জাতীয় সড়কে তাঁদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে বছর পঁচিশের যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, কুম্ভমেলায় যাওয়ার সময়, পথ দুর্ঘটনায় মৃত তিন মহিলার দেহ আজ পুরুলিয়ার টামনা থানার গোপলাডি গ্রামে পৌঁছয়। শোকস্তব্ধ প্রতিবেশীরা। মৃতদের বাড়ি যান প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও পুরুলিয়া ১ নম্বর ব্লকের BDO.                              


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Man Shot Dead: গাড়ি রাখা নিয়ে বচসা, সিঙ্গাপুর থেকে আত্মীয়ের বিয়েতে আসা ব্যবসায়ীর উপর গুলি চালাল প্রতিবেশী
গাড়ি রাখা নিয়ে বচসা, সিঙ্গাপুর থেকে আত্মীয়ের বিয়েতে আসা ব্যবসায়ীর উপর গুলি চালাল প্রতিবেশী
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
India-Bangladesh Relations: শুধু PoK নয়, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি পুনর্দখলের ডাক দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, বিঁধলেন নেহরুকে
শুধু PoK নয়, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি পুনর্দখলের ডাক দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, বিঁধলেন নেহরুকে
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

Indranil Sen Arrested: ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত ইন্দ্রনীল সেনের | ABP Ananda
Kali Puja 2026: কালীপুজোর আগে তারাপীঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় | Tarapith Temple | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে উত্তেজনা
Kali Puja 2026: দমদম মিলন সঙ্ঘের এবছরের থিম 'মাটির গল্প অল্প অল্প' | Alok Ananda | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget