এক্সপ্লোর

মহাভারত-এ ইন্দ্র সেজেছিলেন, দু’বেলা খাবার জোগাড়ে হিমসিম খাচ্ছেন এই অভিনেতা

৩০০-র বেশি হিন্দি ও পঞ্জাবি ছবিতে কাজ করেছেন সতীশ। পেয়ার তো হোনা হি থা, আন্টি নাম্বার ১, জঞ্জির, ইয়ারানা, রাম লখন-এর মত ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ২০১১-য় পঞ্জাবি ছবির জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পান।

মুম্বই: এক সময় ছোট পর্দা আর পঞ্জাবি ছবির পরিচিত মুখ ছিলেন। বলিউডেও কাজ করেছেন অনেক।  কিন্তু লকডাউনে মারাত্মক অর্থকষ্টে পড়েছেন ৬৫ বছরের সতীশ কাউল। মহাভারত সিরিয়ালে ইন্দ্রের ভূমিকায় অভিনয় করা এই শিল্পী নিজের দু’বেলার খাবার, ওষুধপত্র জোগাড় করতে পারছেন না, এখন সাহায্যপ্রার্থী। আগে সতীশ থাকতেন একটি বৃদ্ধাবাসে। কিছুদিন আগে লুধিয়ানার ভাড়াবাড়িতে উঠে এসেছেন। তাঁর স্বাস্থ্য ঠিকই আছে কিন্তু লকডাউনে অর্থাভাবের সঙ্গে যুঝে উঠতে পারছেন না তিনি। বিনোদন জগতের সঙ্গে যুক্তদের কাছে তাঁর অনুরোধ, যদি তাঁকে ওষুধপত্র, মুদির দোকানের সরঞ্জাম ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একটু সাহায্য করা যায়। সতীশের কথায়, অভিনেতা হিসেবে আমি এত ভালবাসা পেয়েছি, এবার মানুষ হিসেবে একটু মনযোগপ্রার্থী। জানা গিয়েছে, ২০১১-য় মুম্বই থেকে পঞ্জাব গিয়ে একটি অভিনয় শেখার স্কুল খোলেন সতীশ। কিন্তু তা ভাল চলেনি। এরপর অল্প টাকায় কাজ পান পাতিয়ালার এক বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে ২০১৫-য় শরীরের নিম্নাংশের হাড় ভেঙে যাওয়ায় কাজকর্ম বন্ধ হয়ে যায় তাঁর। আড়াই বছর হাসপাতালে ছিলেন।  এরপর চলে যান বৃদ্ধাবাসে। সতীশ জানিয়েছেন, তিনি ফের অভিনয় করতে চান। যে কোনও চরিত্রে তিনি আগ্রহী, অভিনয়ের স্পৃহা এখনও মন থেকে মুছে যায়নি। নিজের জন্য একটা মাথা গোঁজার ঠাঁই কিনতে চান তিনি। ৩০০-র বেশি হিন্দি ও পঞ্জাবি ছবিতে কাজ করেছেন সতীশ। পেয়ার তো হোনা হি থা, আন্টি নাম্বার ১, জঞ্জির, ইয়ারানা, রাম লখন-এর মত ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ২০১১-য় পঞ্জাবি ছবির জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পান।

সেরা শিরোনাম

Bihar News: গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
West Bengal News Live : রবিবার কালীপুজো, তার আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
রবিবার কালীপুজো, তার আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
SIR News : 'আরও একটা সুযোগ', ৬ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
'আরও একটা সুযোগ', ৬ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি
TMC-CPM News: দিল্লিতে একমঞ্চে, রাজ্যেও কি পুরভোটে বাম-তৃণমূল জোট?
Suvendu Adhikari: CAA-তে আড়াই লক্ষ আবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget