এক্সপ্লোর

Mamata Banerjee: 'নেতারা থাকবেন এসির তলায়, রোদে মানুষকে বসিয়ে রাখবে', মহারাষ্ট্র-কাণ্ডে সরব মমতা

Maharashtra Heatwave Death: মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

কলকাতা: মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে গরমের কারণে মারা গিয়েছেন ১১ জন। বহু মানুষ অসুস্থ হয়েছেন। এই ঘটনা এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একাধিক বিষয়ে তোপ দাগেন তিনি। তারই মধ্যে মহারাষ্ট্রের প্রসঙ্গ নিয়েও সরব হয়েছেন তিনি।

কী বলেছেন মমতা:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নেতারা থাকবেন ছাউনি, এসির তলায়, মিটিং করবেন। আর কাঠফাটা রোদে মানুষকে বাইরে বসিয়ে রাখবে। যাঁরা সভা ছেড়ে যেতে চাইছিল, তাঁদেরও যেতে দেওয়া হয়নি। আমার মিটিংয়ে আপনারা লক্ষ্য করবেন, আমি যখন দেখি কেউ যেতে যায়, আমি বুঝি নিশ্চয়ই তাঁর কোনও  আর্জেন্সি আছে, অথবা তাঁর কষ্ট বচ্ছে। আমাদের মিটিংয়ে আমরা হ্যাঙ্গার করি সবার জন্য। যাতে মানুষও হ্যাঙ্গারের তলায় বসতে পারেন। ১১জন মারা গেলেন। ছশোর উপর মানুষ অসুস্থ হলেন। ক ফোঁটা চোখের জল ঝরেছে অমিত শাহের।' 

মহারাষ্ট্রে কী ঘটনা?
প্রবল গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান আয়োজন হয়েছিল মহারাষ্ট্রে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ অমিত শাহ। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।

‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’-এর অনুষ্ঠানে দর্শক হিসেবে যোগ দেওয়ার জন্য বহু মানুষ আগের দিন রাত থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন। এদিকে মহারাষ্ট্রে তাপপ্রবাহ (Heatwave) চলছে। সেখানেই প্রবল গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। অনুষ্ঠান দেখতে হয়েছে। সেখানেই গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ১১ জনের। অনেকেই হাসপাতালে ভর্তি। তাঁদের দেখতে হাসপাতালে পৌঁছন আদিত্য ঠাকরে, অজিত পাওয়ার। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

রোদ ও তাপপ্রবাহ নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন ধরে বাংলাতেও তাপপ্রবাহ চলছে। এখানেও বারবার প্রবল গরমে সাবধানে চলার বার্তা দিয়েছেন মমতা (Mamata Banerjee)। রবিবার এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-এর সঙ্গে এক্সক্লুসিভ কথোপকথনে তিনি এই সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার সরকারি বিজ্ঞপ্তির কথাও জানিয়েছেন। ওই বক্তব্যের পরেই সরকারের তরফে এই এক সপ্তাহ ছুটি রাখার কথা বলে বিজ্ঞপ্তি জারি করা হয়। 

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই অভিষেককে নোটিস ধরাল সিবিআই

 

সেরা শিরোনাম

Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
Mysterious Death: এক পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, নুডলস খেয়ে ফুড পয়জনিং ? তদন্তে পুলিশ
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Accident News: দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget