এক্সপ্লোর

Abhishek Banerjee:সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই অভিষেককে নোটিস ধরাল সিবিআই

CBI Sends Notice:সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস ধরাল সিবিআই। আগামীকাল সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

আশাবুল হোসেন, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) স্বস্তির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস (Notice) ধরাল সিবিআই (CBI)। আগামীকাল সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

কী করবেন অভিষেক?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানাচ্ছেন, এই নোটিসে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে। শীর্ষ আদালত এদিন যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তার পর এই নোটিসের মানে কী, প্রশ্ন তুলছেন আইনজীবীরা।  আপাতত যা খবর, তাতে কাল সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। প্রসঙ্গত এদিন সকাল ১০.৩০টাতেই তাঁকে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর দুপুর ১.৪৫-এই নোটিস জারি করে সিবিআই। স্থগিতাদেশ সত্ত্বেও এই নোটিস কোর্টের নির্দেশের পরিপন্থী, দাবি অভিষেকের পক্ষের আইনজীবীর। এই নিয়ে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক, খবর সূত্রের। 

এদিন সকালে যা হল...
সোমবার সকালেই সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত,  অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সিবিআই ও ইডি-র দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।অভিষেকের গত ২৯ মার্চের সভায় রাখা বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে বলেও জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে ও হেস্টিংস থানায় চিঠি দিয়েছিলেন। অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তাতে। সেই প্রসঙ্গেই গত বৃহস্পতিবার এমন মন্তব্য কেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। সম্প্রতি কলকাতার শহিদ মিনারের সভা থেকে সিবিআই-ইডিকে নিয়ে মুখ খোলেন অভিষেক। জানান, সারদার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে চাপ দেওয়া হচ্ছিল, যাতে তাঁর নাম বলানো যায়। এর পরই কুন্তল দাবি করেন, তাঁকেও অভিষেকের নাম নিতে চাপ দেওয়া হচ্ছে। এমনকি নিম্ন আদালত এবং পুলিশের কাছে সেই আবেদনে চিঠিও দেন। সেই প্রেক্ষিতেই অভিষেকের নাম শোনা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে। মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "ইডি-সিবিআই দুর্নীতির কোমর অবধি পৌঁছেছে, হৃদয় এবং মাথা পর্যন্ত পৌঁছানো এখনও বাকি আছে। আপনারা সময় নষ্ট করছেন, দ্রুত করুন, দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন কেন? আসল টাকাটা কোথায় গেল ? সেটাই তো খুঁজে বের করতে হবে। কী করছে সিবিআই-ইডি?"

আরও পড়ুন:বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget