এক্সপ্লোর

Mamata Banerjee: কর্ণাটকে বিজেপির ভরাডুবি, 'ক্ষমতার আস্ফালন পরাজিত হল', ট্যুইট মমতার

তৃণমূল নেত্রী ট্যুইটে লেখেন, 'পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় কর্ণাটকের জনগণকে কুর্নিশ'। কর্ণাটকে বিজেপির ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ক্ষমতার আস্ফালন পরাজিত হল।'

কলকাতা: কর্ণাটকে (Karnataka) কুর্সি বদল, একক সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের (Congress)। গদি হারানোর পথে বিজেপি (BJP), কিছুক্ষণের মধ্যে ইস্তফা দেবেন। মুখ্যমন্ত্রী বোম্মাইয়া ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৬টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৬৪টি আসনে এখনও পর্যন্ত ২০টি আসনে এগিয়ে জেডিএস। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে। ভোট শতাংশেও বিজেপির থেকে অনেক এগিয়ে কংগ্রেস। এখনও পর্যন্ত ৪৩ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস।  বিজেপি পেয়েছে ৩৬ শতাংশ, জেডিএস পেয়েছে ১৩ শতাংশ ভোট। বিজেপির এই পরাজয়ের পর ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।                                             

তৃণমূল নেত্রী ট্যুইটে লেখেন, 'পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় কর্ণাটকের জনগণকে কুর্নিশ'। কর্ণাটকে বিজেপির ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ক্ষমতার আস্ফালন পরাজিত হল। মানুষ গণতন্ত্রের জয় চায়। তখন তাঁদের কোনও কেন্দ্রীয় নীলনক্সা পরাজিত করতে পারে না। এটাই নীতিকথা এবং আগামীর শিক্ষা', ট্যুইট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

অন্যদিকে, কর্ণাটক জয়ের পর ভালোবাসার বার্তা রাহুল গান্ধীর। তিনি বলেন, 'জয়ের জন্য কর্ণাটকের জনগণ ও দলের কর্মীদের ধন্যবাদ। কর্ণাটকে শাসক-ঘনিষ্ঠ পুঁজিপতিদের সঙ্গে গরিব মানুষের লড়াই ছিল। কংগ্রেস ছিল গরিব মানুষের সঙ্গে। আমরা ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জন্য লড়াই করেছি। ঘৃণার বাজার বন্ধ হয়ে ভালোবাসার দোকান খুলে গেল। ভালোবাসাই দেশকে ভাল রাখবে। ভোটে যে ৫ প্রতিশ্রুতি দিয়েছিলাম, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৩টি পাস করাব'।                                                         


কাল সকালে বেঙ্গালুরুতে জয়ী কংগ্রেস বিধায়কদের নিয়ে ডাকা হল বৈঠক। কর্ণাটকের ভোটে বিজেপির একের পর এক হেভিওয়েটের হার। হার হয়েছে বিদায়ী স্পিকার বিশ্বেশ্বর হেগড়ের। পরাজিত হয়েছেন পরিবহণমন্ত্রী বি শ্রীরামুলু, শিক্ষামন্ত্রী বি সি নাগেশের। কংগ্রেসের কাছে হারলেন আইনমন্ত্রী জে সি মাদুস্বামী ও স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর।                                

 

আরও পড়ুন, বাংলায় প্রিন্টিং প্রযুক্তিতে বিপ্লব এনেছিলেন উপেন্দ্রকিশোর, অবিস্মরণীয় কাজ দেখতে ছুটে এসেছিল ব্রিটিশরাও

সেরা শিরোনাম

PM Modi : 'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Cyclone Akvan দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
Punjab Bridge Collapsed: ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক

ভিডিও

Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget