এক্সপ্লোর

World News:ছেলের উপরই চড়াও বাবা? গ্লাসগোর ঘটনায় হইচই

Man Accidentally Tries To Rob Son:নিজের ঘরেই 'বাটপারি'? স্কটল্যান্ডের গ্লাসগোয় একেবারে এই ঘটনাই ঘটেছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্য়মের। অভিযোগ, ছিনতাই করতে গিয়ে ছেলেরই উপর চড়াও হলেন বাবা।

গ্লাসগো: নিজের ঘরেই 'বাটপারি'? স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোয় (Glasgow( একেবারে এই ঘটনাই ঘটেছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্য়মের। অভিযোগ, ছিনতাই করতে গিয়ে ছেলেরই (son attacked by father) উপর চড়াও হলেন বাবা। অবশ্য ঘটনাটি নতুন নয়, গত নভেম্বরের। তবে হালে সামনে আসায় তুমুল শোরগোল পড়ে যায়।

কী ঘটেছিল?
সূত্রের খবর, গত নভেম্বরে গ্লাসগোর একটি এটিএম থেকে ১০ পাউন্ড তুলতে গিয়েছিল ১৭ বছরের এক কিশোর। কিন্তু টাকা তোলার পরই গণ্ডগোল। দেখতে পায় কালো 'হুড' পরা এক ব্যক্তি ছুটতে ছুটতে এগিয়ে আসছেন তার দিকে। কিশোরের আইনজীবী পরে সংবাদসংস্থাকে বলেন, 'টাকা তুলে ঘাড় ঘোরাতেই বাঁ গালে কিছু একটা অনুভব করেছিল সে। বুঝতে পারে কেউ একজন ওই দিক থেকে তাকে দেওয়ালের দিকে ঠেসে ধরেছে। তবে খালি হাতে নয়। বিশাল কিচেন নাইফ তার গালে ঠেকানো রয়েছে।' কিশোরের আইনজীবীর দাবি, ওই পরিস্থিতিতে তার মক্কেলের থেকে টাকা চাওয়া হয়। তখনই চমক। কিশোর মুহূর্তে চিনতে পারে, গলাটি আসলে তার বাবার। বলে ওঠে, 'তুমি কী করছ এটা? বুঝতে পারছ আমি কে?' জবাবে আক্রমণকারী বলে, 'আমার কিছু যায় আসে না।' বাবাকে ধাক্কা দিতে তাঁর হুড টেনে খুলে ফেলে কিশোর। পরিস্থিতি স্পষ্ট হতেই আক্রমণকারী তাকে বলে, 'আমাকে ক্ষমা করো। আমার কিছু করার নেই।' দ্রুত এলাকা ছেড়ে পালায় কিশোর। বাড়ি পৌঁছে পরিবারের সকলকে খবর দেয়। তার পর পুলিশে অভিযোগ জানানো হয়। পরে গ্রেফতার হন আক্রমণকারী। পুলিশের দাবি, জেরার মুখে তিনি তাঁর অপরাধ স্বীকারও করে নিয়েছেন। 

কী বললেন আক্রমণকারী?
অভিযুক্তের দাবি, 'এটিএম থেকে যে টাকা তুলছিল সে যে আমারই ছেলে সেটি বুঝিনি। হ্যাঁ, আমিই এই কাজ করেছি। এর জন্য যা শাস্তি তা মাথা পেতে নেব।'শেরিফ অপরাধীকে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে সাজা ঘোষণার সময় বিশেষ মন্তব্যও করেন তিনি। বলেন, 'এটি অভূতপূর্ব ঘটনা।' ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্কটল্যান্ডের পাশাপাশি গোটা ব্রিটেনে শোরগোল পড়ে গিয়েছে। বাবা-ই ছেলেকে চিনতে পারলেন না? কত দিন ধরে এমন কাণ্ড করছেন তিনি? যদি না চিনতে পারার ফলে তাঁর হাতে কোনও বড়সড় অপরাধ হয়ে যেত? আপাতত এই নিয়েই আলোচনা চলছে জোরকদমে। পাশাপাশি আরও একটি জিনিস বলাবলি করছেন অনেকেই। শেষমেশ কিনা ডাকাতের নিজেরই ঘরে বাটপারি...

আরও পড়ুন:'ওঁরা আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে, আমি রাস্তা তৈরি করছি', হুঁশিয়ারি মোদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget