এক্সপ্লোর

PM Modi Speech: 'ওঁরা আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে, আমি রাস্তা তৈরি করছি', হুঁশিয়ারি মোদির

Narendra Modi:এদিন বক্তব্য রাখার সময় কংগ্রেসকে নিশানা করেন তিনি। কংগ্রেসের একটি স্লোগান নিয়ে হাতশিবিরকে কটাক্ষ করেন তিনি।

নয়াদিল্লি: আর কদিন পরেই কর্নাটকে (Karnataka) বিধানসভা নির্বাচন। দক্ষিণের এই রাজ্যটি এখন বিজেপির (BJP) দখলে। নির্বাচনের আগে রাজ্য়জুড়েই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এবার সেই রাজ্যের ভোটযুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার উপরই ভরসা করছে কর্নাটকের বিজেপি। রবিবার কর্নাটকের মান্ড্যতে প্রচারসভা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওই এলাকা JDS-এর শক্ত ঘাঁটি বলেই পরিচিত। 

এদিন মান্ড্যতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মান্ড্য এবং হুব্বালি-ধারওয়ার জেলায় মোট ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বেঙ্গালুরু-মাইসুরু (Bengaluru Mysuru Expressway) এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন তিনি। NH-275 এর একটি অংশ এটি, ৬ লেনের এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১১৮ কিলোমিটার। প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এটি। এই রাস্তার ফলে বেঙ্গালুরু থেকে মাইসুরু যেতে সওয়া এক ঘণ্টা লাগবে। আগে তিন ঘণ্টারও বেশি সময় লাগত।

কংগ্রেসকে নিশানা:
এদিন বক্তব্য রাখার সময় কংগ্রেসকে নিশানা করেন তিনি। কংগ্রেসের একটি স্লোগান নিয়ে হাতশিবিরকে কটাক্ষ করেন তিনি। কংগ্রেসের স্লোগান ছিল, 'মোদি তেরি কবর খুদেগি'। সেই স্লোগানের প্রসঙ্গ তুলে মোদি কটাক্ষ করেন যে কংগ্রেস তাঁর কবর খোঁড়ার স্বপ্ন দেখছে আর তিনি রাস্তা তৈরির দিকে মনোযোগ দিয়েছেন। মোদি বলেন, 'কংগ্রেস মোদির কবর খোঁড়ার স্বপ্ন দেখছে। কিন্তু ওরা জানে না দেশের মা, বোন এবং জনগণের আশীর্বাদ আমার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে। ওঁরা এই স্বপ্ন দেখছে, আমি রাস্তা তৈরি আর গরিবদের উন্নয়নে ব্যস্ত আছি।'     

মান্ড্য এলাকা JDS-এর গড়, কংগ্রেসেরও (Congress) শক্ত ঘাঁটি। এর আগে কর্নাটকের উপকূল এলাকায় ভাল ফল করলেও এখানে ভাল ফল করেনি বিজেপি। ফলে এবার এখানে ভাল ফল করতে মন দিচ্ছে বিজেপি। 

বিজয় সঙ্কল্প যাত্রা শুরু করেছে বিজেপি। রাজ্যের চার কোণায় আলাদা আলাদা কর্মসূচি শুরু করছে বিজেপি। এটাই তার মধ্যে প্রথম। আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। তার আগে যাতে দক্ষিণের রাজ্যে জয় পাওয়া যায় তার জন্য কোমর বাঁধছে বিজেপি। তার আগে নরেন্দ্র মোদির ক্যারিশমার উপরেই ভরসা রাখছে কর্নাটকের বিজেপি। এদিন তাঁর ব়্যালিতে উপচে পড়েছে ভিড়। 

আরও পড়ুন: নিচুতলার প্রশাসনিক কাজকর্মে ঢিলেমি রয়েছে, অখিল গিরির প্রকাশ্য মন্তব্যে তুমুল শোরগোল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget