এক্সপ্লোর

Mann Ki Baat: সেঞ্চুরির পথে ‘মন কি বাত’, তারকাখচিত অধিবেশনের আয়োজন, থাকছেন রবীনা-আমির

Narendra Modi: কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে ‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

নয়াদিল্লি: দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের সঙ্গে আলাপচারিতার পৃথক মাধ্যম বেছে নিয়েছিলেন- (Mann Ki Baat)। শুরু করেছিলেন রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’। শীঘ্রই তার ১০০তম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য জমকালো আয়োজনের প্রস্তুতি শুরু হল। ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব (Mann Ki Baat@100)উপলক্ষে বিশেষ অধিবেশনের আয়োজন হচ্ছে। সেখানে থাকবেন রবীনা ট্যান্ডন (Raveena Tandon) থেকে আমির খান (Aamir Khan) এবং আরও বিশিষ্ট নাগরিকবৃন্দ।

চালু করা হচ্ছে ১০০ টাকার নতুন কয়েন, নয়া ডাকটিকিট

কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে ‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে সব কমিউনিটি রেডিও চ্যানেলকে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব সরাসরি সম্প্রচার করতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘মন কি বাত’-এর ১০০তম পর্বকে স্মরণীয় করে রাখতে চালু করা হচ্ছে ১০০ টাকার নতুন কয়েন, নয়া ডাকটিকিটও, যাতে ‘মন কি বাত’-এর প্রতীকচিহ্ন এবং নাম উল্লেখ থাকবে। উদ্বোধন হবে মোদির হাতেই। সরকারি টিভি চ্যানেলগুলিকেও সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে। 'মন কি বাত' যে শোনা হচ্ছে, তার ছবি তুলেও বলা হয়েছে পাঠাতে।

‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য বিজেপি-র তরফে বিশেষ অধিবেশনের আয়োজন হচ্ছে। নাম রাখা হয়েছে, 'মন কি বাত @১০০'। অনুষ্ঠানে এ যাবৎ যত মানুষের নাম নিয়েছেন মোদি, তাঁদের মধ্যে থেকে ১০০ জন আমন্ত্রিত থাকবেন ওই অধিবেশনেে। বিবৃতি জারি করে বিজেপি বলে, '২০১৪ সালের ৩ অক্টোবর, সূচনাপর্ব থেকে 'মন কি বাত' জাতীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রতি মাসে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভারতের উন্নয়নে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেন। ভারতীয় নাগরিকদের সঙ্গে এতটাই অবিচ্ছেদ্য হয়ে দাড়িয়েছে অনুষ্ঠানটি, যে প্রধান সেবকের কথা শুনতে মুখিয়ে থাকেন সকলে। নিজেদের কৃতিত্ব, উৎকণ্ঠা, সুখ-দুঃখের কথা ভাগ করে নেন, যা নতুন ভারতের উদয়ের পরিচয়'।

আরও পড়ুন: Priyanka Gandhi Vadra: রান্নায় সনিয়াকে এগিয়ে রেখেছিলেন রাহুল, দোসা বানিয়ে তাক লাগালেন প্রিয়ঙ্কা

এই অধিবেশনের আয়োজন করছে প্রসার ভারতী। দিল্লির বিজ্ঞানভবনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনে হাজির থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ অনেকে। অধিবেশনে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পকর্মও তুলে ধরা হবে। থাকছে গোয়ার কাভি চিত্রশিল্প, অন্ধ্রপ্রদেশের এতিকোপ্পাকা খেলনা, ওড়িশার পটচিত্র, উত্তরপ্রদেশের লখিমপুর খেরির স্বনির্ভর গোষ্ঠী তৈরি বাঁশের তৈরি জিনিসপত্রও। অধিবেশন চলাকালীন 'মন কি বাত @১০০' নামের একটি কফি টেবিল বই এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও এসএস ভেম্পাতির লেখা 'কালেক্টিভ স্পিরিট, কংক্রিট অ্যাকশন' বইয়ের উদ্বোধন করবেন ধনকড়। দু'টি বইয়েই দেশের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য লিপিবদ্ধ আকারে তুলে ধরা হবে।

মোট চারটি পর্যায়ে এই অধিবেশন হবে। প্রথম পর্যায়ের থিম 'নারীশক্তি'। অবসরপ্রাপ্ত IPS অফিসার কিরণ বেদি, ক্রীড়াবিদ দীপা মালিক, অভিনেত্রী রবীনা ট্যান্ডন, বক্সার নিখত জরিন, এভারেস্ট বিজয়ী পূর্ণা মলবৎ তাতে অংশ নেবেন। দ্বিতীয় পর্যায়ের অধিবেশনটির নাম রাখা হয়েছে "বিরাসত কি উঠান'। তৃতীয়টির 'জন সংবাদ সে আত্মনির্ভরতা', এবং চতুর্থটির নাম রাখা হয়েছে 'আহ্বান সে জন আন্দোলন'। অধিবেশনের এই চতুর্থ পর্যায়ে অংশ নেবেন অভিনেতা আমি খান। এর পর সমাপ্তি অনুষ্ঠানও রয়েছে। 

‘মন কি বাত’-এর ১০০তম পর্ব নিয়ে আয়োজনে কটাক্ষ বিরোধীদের

যদিও ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব নিয়ে এই আয়োজনকে কটাক্ষ করেছেন বিরোধীরা। সরকারি নির্দেশিকা, এলাহি আয়োজন দেখে প্রশ্ন তুলেছেন, রাজার সিংহাসনে আরোহন উদযাপিত হচ্ছে নাকি? আগামী ৩০ এপ্রিল সকাল ১১০টায় 'মন কি বাত @১০০'-এর ১০০তম পর্ব সম্প্রচারিত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget