এক্সপ্লোর

পছন্দের পাত্রপাত্রীকে বিয়ে সংবিধান স্বীকৃত অধিকার, বলল কর্নাটক হাইকোর্ট

গত সপ্তাহেই জনৈক ওয়াজিদ খান কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়ে আবেদন করেন, তাঁর প্রেমিকা রামিয়া জি-কে গৃহবন্দি দশা থেকে মুক্তি দেওয়া হোক। ওয়াজিদ পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার। রামিয়ারও একই পেশা। ওয়াজিদ যে কোম্পানিতে কাজ করেন, রামিয়া সেখানে তাঁর সহকর্মী।

বেঙ্গালুরু: পছন্দের পাত্রপাত্রীকে বিয়ে করার অধিকারকে স্বীকৃতি দিল আদালত। কর্ণাটক হাইকোর্ট জানিয়ে দিল, কেউ পছন্দের মানুষকে বিয়ে করতেই পারেন, এটা তাঁর মৌলিক অধিকার। লাভ জেহাদ নিয়ে সঙ্ঘ পরিবার, বিজেপির প্রবল আপত্তির মধ্যেই এই রায় দিল আদালত। বেঙ্গালুরুর জনৈক বাসিন্দার পেশ করা হেবিয়াস কর্পাস পিটিশনের পরিপ্রেক্ষিতে এই বক্তব্য হাইকোর্টের। পিটিশনের মীমাংসা করে হাইকোর্টের এক বেঞ্চ বলেছে, এটা সুপ্রতিষ্ঠিত ব্যাপার যে, যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিজের পছন্দের ছেলে বা মেয়েকে বিয়ের অধিকারকে ভারতের সংবিধান মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাছাড়া দুটি মানুষের ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত স্বাধীনতায়, তাদের জাতপাত বা ধর্ম, যা-ই হোক না কেন, কেউ হস্তক্ষেপ করতে পারে না। অর্থাত প্রেম-ভালবাসার সম্পর্কের ক্ষেত্রে ধর্ম বা জাত, ইস্যু হতে পারে না। গত সপ্তাহেই জনৈক ওয়াজিদ খান কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়ে আবেদন করেন, তাঁর প্রেমিকা রামিয়া জি-কে গৃহবন্দি দশা থেকে মুক্তি দেওয়া হোক। ওয়াজিদ পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার। রামিয়ারও একই পেশা। ওয়াজিদ যে কোম্পানিতে কাজ করেন, রামিয়া সেখানে তাঁর সহকর্মী। শুনানির সময় রামিয়াকে বেঞ্চের সামনে হাজির করা হলে বিচারপতি এস সুজাতা ও বিচারপতি সচিন শঙ্কর মাগাদুমের সামনে তিনি দাবি করেন, তাঁর অভিভাবকরা ওয়াজিদের সঙ্গে তাঁর বিয়ে হোক, চান না, তাঁর ব্যক্তি স্বাধীনতার অধিকার খর্ব করছেন তাঁরা। অপরদিকে এই বিয়েতে তাঁর কোনও আপত্তি নেই বলে জানান ওয়াজিদের মা। রামিয়া বেঞ্চকে বলেন, জনোদয় স্বান্তনা কেন্দর নামে বিতর্ক নিরসন কমিটির কাছে নালিশ দায়ের করার পর থেকে তিনি একটি এনজিও-তে থাকছেন। ওই কমিটি তৈরি করেছে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তর। রামিয়ার অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, অতি সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট ও দিল্লি হাইকোর্টও একই ধরনের রায় ঘোষণা করে। এলাহাবাদ হাইকোর্ট বলেছিল, যে ধর্মাচরণই করুন না কেন, একজন ব্যক্তির নিজের পছন্দের কারও সঙ্গে থাকার পূর্ণ অধিকার আছে, এটা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের সঙ্গে মৌলিক ভাবে সংযুক্ত, অবিচ্ছেদ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা
Jaipur Neerja Modi School: স্কুলে ৯ বছরের শিশুর মৃত্যু, ক্লাস টিচারের কাছে অভিযোগ জানাতে গেলেও গুরুত্ব দেওয়া হয়নি তাকে? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
স্কুলে ৯ বছরের শিশুর মৃত্যু, ক্লাস টিচারের কাছে অভিযোগ জানাতে গেলেও গুরুত্ব দেওয়া হয়নি তাকে? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget