এক্সপ্লোর

Tornado Update : বিরাট টর্নেডোর ধাক্কা, মুহূর্তে লন্ডভন্ড সব, ধূলিসাৎ বাড়িঘর ! পরপর আহত, মৃত্যু

টর্নেডোয় তছনছ হয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। এর ফলে ৭০ টিরও বেশি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। 

 


ভুবনেশ্বর : এক ধাক্কায় লন্ডভন্ড সবকিছু। তছনছ চারিপাশ। তাসের ঘরের মতো ধসে পড়ল সবকিছু। ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় কার্যত ধ্বংসযজ্ঞ চালাল টর্নেডো। রবিবার বিকেলে আকস্মিক ঝড়ের ধাক্কায় ঘটে গেল ব্যাপক ধ্বংসযজ্ঞ। স্বাভাবিক জীবন মুহূর্তে হয়ে গেল বিপর্যস্ত। এলোপাথাড়ি হাওয়া ও  ধুলোর ঝড়ে প্রাণও গেল মানুষের। ভেঙে পড়ল একের পর এক বাড়ি, আহত হল বহু মানুষ। টর্নেডোয় তছনছ হয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। এর ফলে ৭০ টিরও বেশি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ঘটে । মাত্র কয়েক মিনিট ধরে বজ্রপাত চলে। সঙ্গে ভয়ঙ্কর ঘূর্ণি-হাওয়া। যে এলাকায় ঘটনাটি ঘটে, সেখানে মূলত সারি-সারি কাঁচা বাড়ি। ঝড়ের দাপটে উড়ে যায় বহু ঘরের চাল, ভেঙেও পড়ে ঘর। এমনকী কংক্রিটের ঘরের দেয়ালে ফাটল দেখা যায়। একের পর এক গাছ উপড়ে রাস্তার উপর পড়ে যায়। 

এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল ব্যাহত থাকে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার ফলে বেশ কয়েকটি এলাকা অন্ধকারে ডুবে যায়। পানীয় জল সরবরাহও ব্যাহত হয় দীর্ঘ সময়। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা প্রতিষ্ঠানে রেফার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

তবে এমন কিছু একটা ঘটতে পারে, এমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। উত্তর ওড়িশার কয়েকটি জেলায় বজ্রপাত, এলোপাথাড়ি হাওয়া, স্থানীয় টর্নেডোর পূর্বাভাস ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি
Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget