এক্সপ্লোর

Monsoon 2023: সময়ের আগে না পরে, কবে আসবে বর্ষা! কৃষিকাজে কী প্রভাব, জানাল কেন্দ্র

Weather Forecast: মঙ্গলবার বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাতে বলা হয়েছে, এ বছর বর্ষার আগমন ঘটবে সময়েই।

নয়াদিল্লি: অসময়ের বৃষ্টিতে ভিজেছে গোটা দেশ। তার রেশ কাটতেই তীব্র দাবদাহ জাঁকিয়ে বসেছে। তবে তাতে বর্ষার আগমনে কোনও প্রভাব পড়বে না বলে জানাল আবহাওয়া দফতর। বলা হয়েছে, এ বছর স্বাভাবিক সময়েই বর্ষার আগমন ঘটবে (Monsoon 2023)। ঘাটতি থাকবে না বৃষ্টিতেও। স্বাভাবিক থেকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বছর, জানালে আবহাওয়া দফতর (Weather Forecast)। 

আবহাওয়া দফতরের ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষিজীবী মানুষেরা

মঙ্গলবার বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাতে বলা হয়েছে, এ বছর বর্ষার আগমন ঘটবে সময়েই। স্বাভাবিক এবং স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা ৬৭ শতাংশ। আবহাওয়া দফতরের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষিজীবী মানুষেরা। বৃষ্টির উপরই কৃষিকার্য নির্ভর করে মূলত। তাই বর্ষার আগমনে কোনও হেরফের ঘটছে না বলে জানতে পেরে, নিশ্চিন্ত বোধ করছেন।

এ দিন আবহাওয়া দফতরের পূর্বাভাস তুলে ধরেন ভূূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রণ। তিনি বলেন, "এ বছর স্বাভাবিক বৃষ্টি দেখবে গোটা দেশ। নির্ধারিত সময় মেনে জুন থেকে সেপ্টম্বরের মধ্যেই থাকবে বর্ষার মেয়াদ।" যদিও একদিন আগেই, একটি বেসরকারি আবহাওয়া সংস্থা 'স্কাইমেট' জানায়, চলতি বছরে স্বাভাবিকের চেয়ে কম বর্ষার প্রভাব তুলনামূলক কম থাকবে। এর জন্য লা নিনা এবং এল নিনো-কে দায়ী করেছে তারা। 

আরও পড়ুন: Elon Musk In Trouble: মাস্কের বিরুদ্ধে মামলা, প্রাক্তন সিইও পরাগ চাইলেন ১০ লক্ষ ডলার

পূর্ব প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর এলাকা বরাবর দক্ষিণ থেকে উত্তরে স্বাভাবিকের তুলনায় শীতল সমুদ্রস্রোত লক্ষ্য করা যায়, যাকে বলে লা নিনা। আবার  ডিসেম্বর মাসে দক্ষিণমুখী উষ্ণ সমুদ্রস্রোতকে বলা হয়ে এল নিনো। বেসরকারি ওই সংস্থার দাবি, এ বছর লা নিনা এবং এল নিনোর মধ্যে ব্যবধান থাকছে। তার জন্যই বর্ষার পূর্ণরূপ দেখা যাবে না বলে মত তাদের।

যদিও কেন্দ্রের দাবি, লা নিনা এবং এল নিনোর সঙ্গে বর্ষার বৃষ্টির কোনও প্রত্য়ক্ষ যোগ নেই ভারতে। এল নিনোর জন্য বর্ষায় ঘাটতির নজির নেই বলে দাবি তাদের।

তবে বর্ষার আগমনে দেরি হবে না জেনে যেমন স্বস্তি মিলছে, তেমনই উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী তাপমাত্রা।  এপ্রিলের শুরুতেই আবহাওয়া দফতর জানিয়েছিল যে, উত্তর-পশ্চিমের কিছু রাজ্য এবং দ্বীপ এলাকাগুলিকে বাদ দিয়ে দেশের সর্বত্র এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হবে। 

মার্চ মাসে তাপমাত্রা মাত্রা ছড়াতে পারেনি

ইতিমধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসকে তীব্র গরমের জন্য উষ্ণতম বলে ঘোষণা করা হয়েছে। ১৯০১ সালের পর এই প্রথম তাপমাত্রার পারদ এত উপরে চড়তে দেখা গিয়েছে। তবে পশ্চিমি ঝঞ্ঝার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। তার জেরেই মার্চ মাসে তাপমাত্রা মাত্রা ছড়াতে পারেনি বলে মত আবহবিদদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" BJP-র নেতা হলেও রেয়াত নয়" নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
Pakistan Blast: শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
Pappu Yadav : 'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি

ভিডিও

Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget