এক্সপ্লোর

বৈঠকে মিলল না সমাধান সূত্র, আন্দোলন চলবে, সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান ৩৫টি কৃষক সংগঠনের

৩ ডিসেম্বর ফের বৈঠক ডেকেছে সরকার। সংগঠনের সদস্য রুপসিং সানহা বলেন, সরকার প্রস্তাব দিয়েছিল কৃষকদের দাবি শোনার জন্য় একটি ৫ সদস্যের কমিটি গঠন করা হবে।

নয়াদিল্লি: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিল আন্দোলনকারী ৩৫টি কৃষক সংগঠন। মঙ্গলবার কেন্দ্রীয় সরকার প্রস্তাব দেয়, কৃষকদের দাবি শোনার জন্য় একটি কমিটি গঠন করা হবে। কিন্তু বৈঠকে উপস্থিত কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা সেই প্রস্তাবে রাজি হলেন না। বৈঠকে কোনও সমাধান সূত্র পাওয়া গেল না। এদিকে বুধবর ফের কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন কৃষকরা।

  গত কয়েকবছরের মধ্যে রেকর্ড শীত রাজধানীতে। সেই ঠান্ডাকে উপেক্ষা করে আন্দোলন করছেন কৃষকরা। পথে নেমেছেন হাজার হাজার কৃষক। তাঁদের সাফ কথা, কৃষক বিরোধী ৩ কৃষি আইন বাতিল করতে হবে। আর এই নিয়ে কৃষকদের বক্তব্য জানতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। এদিন বিজ্ঞান ভবনে ৩৫টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, রেলমন্ত্রী পীযূষ গয়াল, বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ। কিন্তু ৩ ঘণ্টার ম্যারাথন বৈঠকের ফল শূন্য। প্রশাসন সূত্রে খবর, বৈঠকে কৃষক প্রতিনিধিরা ওই ৩ আইন বাতিলের দাবি জানিয়েছেন। এই নিয়ে ফের বৃহস্পতিবার বৈঠকে বসবে দুপক্ষ। এদিন ভারত কিষাণ ইউনিয়নের সভাপতি জোগিন্দর সিংহ বলেন, সমস্যার সমাধান হয়নি। ৩ ডিসেম্বর ফের বৈঠক ডেকেছে সরকার। সংগঠনের সদস্য রুপসিং সানহা বলেন, সরকার প্রস্তাব দিয়েছিল কৃষকদের দাবি শোনার জন্য় একটি ৫ সদস্যের কমিটি গঠন করা হবে। কিন্তু আমরা প্রস্তাবে রাজি হইনি। সূত্রের খবর, সরকার চেয়েছিল ছোট ছোট দলে ভাগ হয়ে কৃষক সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করুক। কারণ বড় দল হলে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। কেন্দ্রীয় মন্ত্রীদের কথায়, ওঁরা হয়ত ভেবেছিলেন আমরা আন্দোলন ভেঙে দেব। কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকের আগে এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতা জে পি নাড্ডা।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
ABP Ananda Top 10, 10 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
Abhijeet Dipke Detained: প্লেনের মধ্যেই আটক অভিজিৎ, সৌরভ ও আশুতোষ রাঙ্কা
প্লেনের মধ্যেই আটক অভিজিৎ, সৌরভ ও আশুতোষ রাঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget