এক্সপ্লোর

Muhammad Yunus:'কাজ করতে পারছেন না',পদত্যাগ করতে চাইছেন মহম্মদ ইউনূস, ফের বড় পরিবর্তনের সঙ্কেত বাংলাদেশে

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ইউনূস জানিয়েছেন, তিনি কাজ করতে পারছেন না।


ঢাকা : ইতিমধ্যেই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশ সেনার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে । আর এবার সামনে এল বড় খবর। জল্পনা শোনা যাচ্ছিলই। দেশের বর্তমান অবস্থায় নাকি কাজ করতেই পারছেন না মহম্মদ ইউনূস। তিনি নাকি পদ ছাড়তে চান। এবার একেবারে ঘোড়ার মুখের খবর দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। তিনি ইউনূসের সঙ্গে দেখা করে বেরিয়েই চাঞ্চল্যকর দাবি করেছেন। এমন খবরই প্রকাশ বিবিসি বাংলায়। ইউনূসের ‘ভাবনা’ তাঁর কানে আসছিল। তাই নিজ-কানে কথাটা শুনতেই ইউনূসের 'যমুনা'য় পৌঁছেছিলেন তিনি। সেখান থেকে বেরিয়েই নাহিদ জানিয়ে দেন, সত্যই পদত্যাগের কথা ভাবছেন ইউনূস।

নাহিদ জানান, "আমরা আজ সকাল থেকেই স্যারের (ইউনূস) পদত্যাগের খবর পাচ্ছি। তাই আমি স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তিনি বলেছেন, তিনি সত্যিই এ বিষয়ে ভাবছেন। তিনি মনে করেন এখন পরিস্থিতি এমন যে তিনি কাজ করতে পারছেন না"। বিবিসি বাংলাকে জানান তিনি। ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলি একটি সাধারণ ভিত্তি তৈরি করতে না পারলে তিনি কাজ করতে পারবেন না। যদিও নাহিদ তাঁর ‘স্যর’কে তিনি পদত্যাগ না করার অনুরোধই জানিয়ে এসেছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, বিএনপির লাগাতার নির্বাচনের দাবি তুলছে।  বিক্ষোভ দেখাচ্ছে। এর পর বিভিন্ন রাজনৈতিক দলগুলি যদি তাঁকে পূর্ণ সমর্থন না করে, তাহলে মহম্মদ ইউনূস পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ইউনূস জানিয়েছেন, তিনি কাজ করতে পারছেন না। তাঁকে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন, সংস্কারের স্বার্থে প্রধান উপদেষ্টার দায়িত্বে আনা হয়েছিল। কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে এমন পরিস্থিতি তৈরি করেছে , যেখানে কাজ করা সম্ভব নয়। তাঁর প্রায় হাত-পা-বাঁধা অবস্থা। এই পরিস্থিতিতে নাহিদ ইসলাম ইউনূসকে আবারও তাঁর সিদ্ধান্ত সম্পর্কে ভেবে দেখতে বলেছেন। 

ইতিমধ্যেই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ সেনার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে । বুধবার বাংলাদেশে নির্বাচন নিয়ে, বিএনপির সঙ্গে গলা মিলিয়েই  তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান । আগামী ডিসেম্বরের মধ্যে  নির্বাচনের দাবি করেন তিনি। তিনি বলেন, দেশ গত ৯ মাস ধরে অভিভাবকহীন। এদিকে বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হলে অন্তবর্তী সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে তারা।   এই পরিস্থিতিতে ইউনূস দায়িত্ব ছাড়তে চাওয়ার কথা বললেন।  

 

 

 

 

সেরা শিরোনাম

TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
El Nino 2026: এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
CJI Surya Kant: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget