এক্সপ্লোর

Mumbai Fire Incident: মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত বহু

Mumbai Fire Incident: ভোর রাতে মর্মান্তিক ঘটনা মুম্বইয়ের বহুতলে।

মুম্বই: ভোর রাতে মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Mumbai Massive Fire Incident)। গোরেগাঁওয়ে ওই বহুতলে আগুন লেগে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, জখম হয়েছেন ৩৯ জনেরও বেশি আবাসিক। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে প্রায় ১২ দমকলের ইঞ্জিন। শেষ অবধি পাওয়া খবরে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এবং কুলিং প্রক্রিয়া চলছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। গোরেগাঁও পশ্চিমে জয় ভবানীভবন নামের এই ভয়াবহ আগুন লাগে। আহতদের ইতিমধ্য়েই এইচবিটি ও কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মূলত বৃহস্পতিবার গভীররাতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘুমে আচ্ছন্ন ছিলেন সেসময় সবাই। মাঝরাতে দোতালা থেকে ক্রমশ আগুন উঠতে শুরু করে বহুতলের উপরের দিকে। ঘুমে আচ্ছন্ন বলে প্রথমে অনেকেই আগুন লাগার বিষয়টি বুঝে উঠতে পারেননি। তবে ক্ষণিকেই তা ঠাহর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার জুড়ে দেন বাসিন্দারা। আগুন কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান। 

এদিকে, অনেকেই বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার নিয়েছে। আটকে পড়েন তারই ভিতর বাসিন্দারা। এরপরেই শুরু হয় উদ্ধার কাজ।প্রায় সকাল ৭ অবধি আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও , ততক্ষণে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একাধিকজনের।

আরও পড়ুন, দেশের একাধিক শহরে ১০০-র নিচে পেট্রোল, কী দর কলকাতায় ?

অপরদিকে, অমৃতসরের ওষুধের কারখানাতেও বিধ্বংসী আগুনের ঘটনা ঘটেছে। অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই কারখানায় প্রায় ১৬০০ শ্রমিক কাজ করে। কারখানায় রাসায়নিক ভর্তি ড্রাম মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। ৮ ঘণ্টার লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget