এক্সপ্লোর

Narendra Modi : আজ কলকাতায় কখন মোদি? সারাদিন কোথায় কোথায় যাবেন? কোন বড় উপহার রাজ্যবাসীর জন্য?

ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সভার বিশেষ তাৎপর্য আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ, অবশ্যই এসআইআর। 

কলকাতা : পাখির চোখ ২০২৬। এসআইআর শুনানি পর্ব শেষে চূড়ান্ত ভোটার তালিকা বের হলেই বেজে যাবে বিধানসভা যুদ্ধের পাঞ্চজন্য। তার আগে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার, দুর্গাপুর ও কলকাতার পর এবার নদিয়ার তাহেরপুরে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভা'য় যোগ দেবেন তিনি। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সারা দিন ঠাসা কর্মসূচি। একাধিক প্রকল্পের উদ্বোধন, জনসভা। পার্টি কর্মীদের সঙ্গে আলাদা করে আলোচনায় বসবেন কিনা , তা এখনও জানা যায়নি নির্দিষ্ট করে। তবে ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সভার বিশেষ তাৎপর্য আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ, অবশ্যই এসআইআর। 

প্রধানমন্ত্রী বিমানবন্দর  থেকে আকাশপথে পৌঁছবেন নদিয়ার তাহেরপুরে। হেলিপ্যাড থেকে গাড়ি করে ১ কিলোমিটার দূরে তাহেরপুর নেতাজি পার্কের সভাস্থলে পৌঁছবেন তিনি। তাহেরপুরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। যার মধ্য়ে রয়েছে ৩ হাজার ২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। এর পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজ শেষ হয়েছে। সেই অংশেরই আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে হবে। পাশাপাশিই বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজের শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার সকাল থেকে পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি।

এদিকে, মোদির সফরের আগে নদিয়ার চাকদায় পড়ে 'গো ব্যাক মোদি' ফ্লেক্স। চাকদায় ১২ নম্বর জাতীয় সড়কে উড়ালপুলের উপর জাতীয় সড়কজুড়ে দেখা যায় মোদি-বিরোধী পোস্টার ও ফ্লেক্স। SIR-এ ৫ লক্ষ মতুয়াদের নাম কেন বাদ গেল, সেই প্রশ্ন তুলে দেওয়া হয় পোস্টার। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর সভাকে 'নাগরিকত্ব হরণের সভা' বলেও কটাক্ষ করা হয় সেই পোস্টারে। এই পোস্টার ছিঁড়ে প্রতিবাদ করেন এক বিজেপি নেতা। 

নরেন্দ্র মোদির রানাঘাটের সভার দিকে অবশ্য় শুধু মতুয়া নয়, তাকিয়ে রয়েছে সকলেই। কারণ, এই কয়েকমাস গেলেই এ রাজ্যে বিধানসভা ভোট। আর রানাঘাটের সভা থেকেই নরেন্দ্র মোদি সেই যুদ্ধের বিউগল পুরোপুরি বাজিয়ে দেবেন বলে মনে করছেন সকলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget