এক্সপ্লোর

Narendra Modi: 'তৃণমূলের বিরুদ্ধে জনরোষ বাড়ছে, উন্নয়নের জন্য বিজেপির দিকে তাকিয়ে সকলে', বঙ্গ সফরের আগে পোস্ট মোদির

PM Modi: গত সাড়ে ৩ মাসে এই নিয়ে তৃতীয়বার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তারপর শিল্পাঞ্চল দুর্গাপুরের পর এবার উত্তর ২৪ পরগনার দমদমে জনসভা করবেন নরেন্দ্র মোদি

কলকাতা: কাল ফের রাজ্যে আসার আগে পোস্ট প্রধানমন্ত্রীর। কাল কলকাতায় বিজেপির মিছিলে অংশ নেব, পোস্ট প্রধানমন্ত্রীর। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের, পোস্ট নরেন্দ্র মোদির। বাংলার উন্নতির জন্য বিজেপির ওপরেই ভরসা করছেন মানুষ, পোস্ট প্রধানমন্ত্রীর।  প্রশাসনিক সভা, রাজনৈতিক সভা, মেট্রো লাইনের উদ্বোধন, শুক্রবার বঙ্গ সফরে ঠাসা কর্মসূচি নরেন্দ্র মোদির। 

গত সাড়ে ৩ মাসে এই নিয়ে তৃতীয়বার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তারপর শিল্পাঞ্চল দুর্গাপুরের পর এবার উত্তর ২৪ পরগনার দমদমে জনসভা করবেন নরেন্দ্র মোদি। পরিযায়ী ইস্যুর পাশাপাশি বঙ্গ-রাজনীতি সরগরম প্রধানমন্ত্রীর সফর ঘিরে।                                        

বঙ্গ সফরে আসার আগে নরেন্দ্র মোদি লেখেন, 'আমি কলকাতায় বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সমাবেশে যোগ দিতে আগ্রহী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিনে দিনে জনরোষ বাড়ছে। উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে।'  

পুজোর ঠিক আগে শহর জুড়ছে নতুন ৩ মেট্রো লাইনে। শুক্রবার, মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। এর আগে এক্স হ্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী লেখেন, 'কাল বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব। এই দুই রাজ্যের উন্নয়নের গতিপথ ঠিক করতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব। বাণিজ্য-সংযোগের উন্নতি এবং মানুষের জীবনযাপন আরও সহজ হবে।                                                              

প্রধানমন্ত্রী এও লেখেন, 'কলকাতার মানুষের মধ্যে থাকতে পারা সবসময়ই আনন্দের। এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই কাল প্রকল্পের উদ্বোধন। যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর। শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সঙ্গে ও আইটি হাব অঞ্চলগুলিতে যোগাযোগ উন্নত করা হবে'। 

সেরা শিরোনাম

Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Job News: পরীক্ষা ছাড়া রেলে চাকরি ! শূন্যপদ ৪৬৫১টি, কারা পাবেন সুযোগ ? কীভাবে আবেদন করবেন ?
পরীক্ষা ছাড়া রেলে চাকরি ! শূন্যপদ ৪৬৫১টি, কারা পাবেন সুযোগ ? কীভাবে আবেদন করবেন ?
Poland Shootout: গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
China Navy Warships Indian Ocean : ভারত মহাসাগরে বিপদের ঘণ্টা ? টহল দিচ্ছে প্রায় ১০০টি চিনা যুদ্ধজাহাজ, চিন্তায় এই দুই দেশ, কী পরিকল্পনা ?
ভারত মহাসাগরে বিপদের ঘণ্টা ? টহল দিচ্ছে প্রায় ১০০টি চিনা যুদ্ধজাহাজ, চিন্তায় এই দুই দেশ, কী পরিকল্পনা ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget