এক্সপ্লোর

মহারাষ্ট্রের বুলধানায় শিক্ষকদের হাতে ‘ধর্ষিত’ ১২ ছাত্রী, গ্রেফতার ১১, তদন্তে সিট

বুলধানা ও মুম্বই:  মহারাষ্ট্রের বুলধানায় আদিবাসী আবাসিক স্কুলের ১২ ছাত্রীকে দিনের পর দিন গণধর্ষণের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধ! ঘটনায় অন্তঃসত্ত্বা  হয়ে পড়ে ৩ ছাত্রী। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। নারকীয় ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ শিক্ষক-সহ গ্রেফতার ১১ জনকে। বিশেষ তদন্তকারী দল গঠন করেছে মহারাষ্ট্র সরকার। ঘটনায় প্রকাশ, মুম্বই থেকে ৪৫০ কিলোমিটার দূরে বুলধানা জেলার খামগাঁও মহকুমার অন্তর্গত লোখন্ডপালার নানজি কোকারে আদিবাসী আশ্রমশালায় থাকত ওই ছাত্রীরা। সকলের বয়স ১২ থেকে ১৪-র মধ্যে।দীপাবলির ছুটিতে সবাই বাড়ি ফিরেছিল। তখন জানা যায় ভয়াবহ ঘটনার কথা। অভিযোগ, ১২ জন ছাত্রীকে স্কুলের মধ্যেই গণধর্ষণ করা হয়। অভিযোগকারিণী ১২ জন ছাত্রীর মধ্যে ৩ জন দীপাবলীতে জলগাঁও জেলায় নিজেদের বাড়ি ফিরে আসে। দীপাবলীর উৎসব চলাকালীন অন্য সব মেয়েরা আনন্দে ছোটাছুটি করলেও ওই তিনজন একপাশে চুপচাপ বসেছিল। প্রশ্ন করলে বলে, তাদের পেট ব্যথা করছে। চিকিৎসকের কাছে গেলে জানা যায়, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে তিনজনেই। বাবা মায়েরা পুলিশের অভিযোগ করলে তদন্তে উঠে আসে এক হাড় হিম করা তথ্য। জানা যায়, ওই নারকীয় কাণ্ড ঘটিয়েছে শিক্ষক সহ আবাসিক স্কুলের অন্যান্য কর্মীরা। এমনকী বাদ যায়নি প্রধান শিক্ষকও! এই ন্যক্কারজনক ঘটনায় প্রধান শিক্ষক পুরোদমে জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চমকে দেওয়ার মতো তথ্য হল, ধৃতদের মধ্যে ৭ জন ওই স্কুলেরই শিক্ষক! আরও ২ অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বেশিরভাগই স্থানীয় শিক্ষক, প্রধানশিক্ষক, পিওন ও অন্যান্য অশিক্ষক কর্মচারী। তদন্তের জন্য ডাকা হয়েছে সমস্ত কর্মচারীকে। ইতিমধ্যে মহারাষ্ট্র সরকারের নির্দেশে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। ঘটনায় আরও কেউ জড়িত কি না, খতিয়ে দেখছে সিট। স্থানীয় বিধায়ক জানিয়েছেন, দোষীদের চরম শাস্তি দাবি করবেন তাঁরা। দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। আকোলা জেলার একটি হাসপাতালে ওই ১২ ছাত্রীর চিকিৎসা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget